শীতেই ময়দানে মমতা, জেলা সফরে যাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে পালাবদলের পর থেকেই কোণঠাসা তৃণমূলের কর্মীরা। কোথাও বিজেপির হাতে আক্রান্ত আবার কোথাও পুলিশের জুলুমের শিকার। এই কথা বারবার অভিযোগের সুরে জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে জেলা সফরে যাওয়ার কথা চলতি বছরের একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন প্রাক্তন মুখ্য়মন্ত্রী। কিন্তু তারপর চার মাস কেটে গেলেও মাঠে নামতে দেখা যায়নি মমতাকে। তবে এবার দলীয় কর্মীদের দাবি মেনে জেলা সফর শুরু করতে চলেছেন তিনি। এমনটাই কালীঘাট সূত্রে খবর।

রাজ্যে দলকে ফের ঘুরে দাঁড় করাতে গেলে নিচুর তলার কর্মীদের খোঁজ নেওয়া অত্যন্ত জরুরি। কারণ কোনও নেতা নয়, দলের কর্মীরাই হলেন সম্পদ। আর সেই কথা ভাল ভাবেই জানেন মমতা। তাই জেলা সফরে গিয়ে কর্মীদের পাশে দাঁড়ানো ও ছোট ছোট করে সভা করবেন তিনি। এমনটাই কালীঘাট সূত্রে জানা গিয়েছে। এখনও পর্যন্ত যা ঠিক রয়েছে, তাতে এই শীতেই জেলা সফরে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে দিনক্ষণ এখনও কিছু নির্ধারিত হয়নি। এলাকা আর কর্মীদের পরিস্থিতি কোথায়, কতটা গুরুতর তা বিচার করে সেই সূচি নির্ধারিত হতে পারে বলে সূত্রের খবর। ইন্ডিয়া জোটের সভাতে শেষ যোগ দিতে দেখা গিয়েছিল মমতাকে। দিল্লির রামলীলা ময়দানে গিয়েছিলেন তিনি। কিন্তু বাংলাতে কোথাও জেলাতে গিয়ে সভা করতে দেখা যায়নি মমতাকে। তবে এবার কর্মীদের আর্জি মেনে জেলা সফর শুরু করছেন তিনি। সূত্রের খবর, জঙ্গলমহল ও রাঢ়বঙ্গের জেলাগুলি দিয়ে সফর শুরু করতে পারেন মমতা।

আরও পডুন: বোতলবন্দি জলে বাড়তে পারে ক্যানসারের ঝুঁকি, সতর্ক করলেন BARC বিজ্ঞানীরা

বিষয়টি নিয়ে মমতাপন্থী শিবিরের এক হেভিওয়েট নেতা জানিয়েছেন, ‘মমতাদি যদি এই পরিস্থিতিতে সত্যি সব জায়গায় যেতে পারেন। প্রশাসনিক বা বিজেপির দিক থেকে সব বাধা আটকে অন্তত কিছু জেলারও কর্মীদের কাছে পৌঁছনো যায়, তবে কর্মীদের মনোবল বাড়বে।’

দক্ষিণ সুদানে ভয়াবহ হামলা! নিহত ৭ শিশুসহ ২৪ জন নিরীহ নাগরিক

বিসলেরি বিতর্কের জের, এ বার সব বোতল ও প্যাকেটজাত জলের নমুনা পরীক্ষা করবে FSSAI

ধর্মতলায় অভিজাত হোটেল থেকে বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

বোতলবন্দি জলে বাড়তে পারে ক্যানসারের ঝুঁকি, সতর্ক করলেন BARC বিজ্ঞানীরা

শখে চুল রঙ করার ভয়ংকর পরিণতি! স্ত্রীর চুলের বেণী কেটে খুনের চেষ্টা স্বামীর

অবাক কাণ্ড! হুইলচেয়ার চালাচ্ছে ভেড়া

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

মোথাবাড়ি কাণ্ডে স্বামীকে নিয়ে এনআইএ দফতরে হাজিরা দিলেন সাবিনা ইয়াসমিন

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

শীতেই ময়দানে মমতা, জেলা সফরে যাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম, কলকাতায় কত?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট