অফিসের কম্পিউটারে Whatsapp খুলছেন? ফাঁস হতে পারে গোপন তথ্য, সতর্ক করল কেন্দ্র

Share:

নিজস্ব প্রতিনিধি: কাজের সুবিধার জন্য অনেকেই অফিসের কম্পিউটার, ল্যাপটপ বা সাইবার ক্যাফের মতো পাবলিক সিস্টেমে হোয়াটসঅ্যাপ ওয়েব লগ-ইন করে রাখেন। কাজ শেষে ব্রাউজার কেটে দিলেও অনেক সময় অ্যাকাউন্ট লগ-আউট করতে ভুলে যান। আর এই সামান্য ভুলেই আপনার ব্যক্তিগত চ্যাট ফাঁস হওয়া থেকে শুরু করে বড়সড় সাইবার প্রতারণার শিকার হতে পারেন আপনি। সম্প্রতি এই বিষয়ে দেশবাসীকে সতর্ক করে এক জরুরি নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ সাইবার নিরাপত্তা সংস্থা ‘ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার’ (I4C)।

কী বলছে সরকারি অ্যাডভাইজরি?

I4C-এর ন্যাশনাল সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিটের তরফে জানানো হয়েছে, অফিসের শেয়ার্ড সিস্টেম, সাইবার ক্যাফে, হোটেলের বিজনেস সেন্টার বা অন্য কারও কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব লগ-ইন অবস্থায় ছেড়ে দিলে হ্যাকার বা অননুমোদিত ব্যক্তিরা সহজেই আপনার অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। এর ফলে আপনার ব্যক্তিগত মেসেজ ,কনট্যাক্ট লিস্ট এবং গ্রুপ চ্যাট ফাঁস হয়ে যাওয়ার প্রবল ঝুঁকি থাকে। শুধু তাই নয়, প্রতারকরা আপনার পরিচয় ব্যবহার করে আপনার পরিচিতদের মেসেজ পাঠিয়ে ফিশিং বা আর্থিক প্রতারণাও চালাতে পারে। অ্যাডভাইজরিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে, কম্পিউটারের ব্রাউজার উইন্ডো বা ট্যাব বন্ধ করে দিলেই হোয়াটসঅ্যাপ ওয়েব সেশন শেষ হয়ে যায় না। অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে প্রতিবার ব্যবহারের পর ম্যানুয়ালি ‘লগ-আউট’ (Log out) করা বাধ্যতামূলক। এছাড়া কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েবের মাধ্যমে কোনও সরকারি, প্রাতিষ্ঠানিক, আর্থিক বা সংবেদনশীল তথ্য আদান-প্রদান না করার পরামর্শ দিয়েছে কেন্দ্র।

সুরক্ষিত থাকতে কী কী করবেন?

সাইবার ক্যাফে, পাবলিক কিয়স্ক বা ধার করা কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব লগ-ইন করা থেকে বিরত থাকুন।একান্তই যদি কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হয়, তবে ব্রাউজারের ‘ইনকগনিটো’ বা প্রাইভেট ব্রাউজিং মোড ব্যবহার করুন।কাজ শেষ হওয়া মাত্রই অ্যাকাউন্ট থেকে ম্যানুয়ালি লগ-আউট করুন এবং ফোনের ‘Linked Devices’ অপশনে গিয়ে অচেনা কোনও ডিভাইস যুক্ত আছে কি না তা নিয়মিত পরীক্ষা করুন।আপনার অজান্তে কাউকে মেসেজ পাঠানো হচ্ছে কি না বা কনট্যাক্টদের থেকে কোনো অদ্ভুত রিপ্লাই আসছে কি না, সেদিকে খেয়াল রাখুন। এমনটা দেখলে বুঝবেন অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে।কম্পিউটার ও ফোনের অপারেটিং সিস্টেম, ব্রাউজার এবং অ্যান্টি-ভাইরাস সফটওয়্যার সবসময় আপডেটেড রাখুন। পাশাপাশি কোনও অজানা ফাইল বা ক্র্যাকড সফটওয়্যার ডাউনলোড করা থেকে বিরত থাকুন।

পশ্চিমবঙ্গেই ব্রাত্য বাংলা সিনেমা! হল-মাল্টিপ্লেক্স মালিকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

চ্যাংমারি চা বাগানে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৩ শ্রমিক, আহত একাধিক

প্রশংসা পেয়েও প্রেক্ষাগৃহে শো কমছে ‘সাধক বামাক্ষ্যাপা’র, নেপথ্যে হিন্দি সিনেমা!

বিশ্বখ্যাত ছৌ নৃত্যের ঐতিহ্য বাঁচাতে উদ্যোগী রাজ্য সরকার, বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

বিয়েতে রাজকীয় উপহার! দুই বরের গলায় পরানো হল কোটি টাকার মালা

‘বিজেপি নয়, তৃণমূলই ডিম ছুড়ছে’, দাবি বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের

‘ত্রিপল দেওয়ার নামে সই করিয়েছে,’ মমতা তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক দাবি ঋতব্রতদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘নেপাল ছাড়া প্রভু রাম অসম্পূর্ণ’, বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বললেন মোদি

অফিসের কম্পিউটারে Whatsapp খুলছেন? ফাঁস হতে পারে গোপন তথ্য, সতর্ক করল কেন্দ্র

জানুয়ারি থেকে ‘ভরসা প্রকল্পে’ শিক্ষিত বেকারদের মাসিক ভাতা, কারা পাবেন জানিয়ে দিলেন শুভেন্দু

মানহানির মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত