পশ্চিমবঙ্গেই ব্রাত্য বাংলা সিনেমা! হল-মাল্টিপ্লেক্স মালিকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দি ও দক্ষিণী সিনেমার দাপটে বারবার দিশেহারা হয় বাংলা সিনেমা। টলিউডে সিনেমা নির্মিত হলেও পশ্চিমবঙ্গে হল পেতে গিয়ে লড়াই করতে হয় বাংলা সিনেমাকে। তাই বাঙালি দর্শকের কাছে পৌঁছতে পারে না বাংলা সিনেমা। অতীতে বহু বাংলা সিনেমা তাই প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও পর্যাপ্ত শো বা হল না পেয়ে ব্যবসা করতে পারেনি। বাংলার সিনেমার জন্য নেই নির্দিষ্ট কোনও গাইডলাইন। যার ফলে বলিউড বা দক্ষিণী সিনেমাগুলি এসে পশ্চিমবঙ্গ থেকে ব্যবসা করে চলে যাচ্ছে। অথচ বাংলার সিনেমা পাচ্ছে না ‘কলকে’। সেই সমস্যার সমাধানে এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হল-মাল্টিপ্লেক্স মালিক ও বাংলার প্রযোজকরা। পূর্বতন তৃণমূল কংগ্রেসের তরফেও একাধিকবার বাংলা সিনেমার শো বা স্লট পাওয়া নিয়ে মিটিং করা হয়েছিল। ২০২৫ সালের আগস্ট মাসেই টলিপাড়ার তাবড় প্রযোজক, পরিচালক, সিনেপরিবেশকদের সঙ্গে নন্দনে বৈঠক করেছিল তৃণমূল কংগ্রেসের সরকারের প্রতিনিধিরা। তাদের কাছে ‘৩৬৫ দিন রাজ্যের হল-মাল্টিপ্লেক্সে প্রাইম টাইমে বাংলা ছবি চালানো’র আবেদন জানানো হয়েছিল। সেই আর্জি নিয়ে পরে হল মালিকদের সঙ্গে বৈঠক হলেও কোনও সমাধান হয়নি।

আরও পডুন: চ্যাংমারি চা বাগানে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৩ শ্রমিক, আহত একাধিক

এবার পালাবদলের রাজ্যে নতুন মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে বাংলার প্রযোজক ও হল-মাল্টিপ্লেক্স মালিকরা। যদিও বাংলা সিনেমাকে জায়গা না দেওয়ার অভিযোগ উঠেছে হল মালিকদের বিরুদ্ধেই। তাই সবপক্ষকে নিয়ে আগামিকাল মঙ্গলবার বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। এদিকে আজ, সোমবারই জানা গিয়েছে যে, আগামী শুক্রবার যশরাজ ফিল্মসের নতুন হিন্দি সিনেমা ‘ইয়ে প্রেম মোল লিয়া’ মুক্তি পাওয়ার জন্য ‘সাধক বামাক্ষ্যাপা’র শো তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলার একাধিক হল-মাল্টিপ্লেক্সের মালিকরা। মুক্তি পাওয়ার তিন দিনের মধ্যেই যে ছবি ইতিবাচক সাড়া ফেলেছে, একাধিক হলে ‘হাউসফুল’ শো চলছে, সেখানে হিন্দি ছবির জন্য ‘সাধক বামাক্ষ্যাপা’কে ব্রাত্য় করা হচ্ছে। ক্ষোভ উগড়ে দিয়েছে প্রযোজনা সংস্থা এসভিএফ। সেই সব সমস্যার সমাধানে এবার বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী।

অফিসের কম্পিউটারে Whatsapp খুলছেন? ফাঁস হতে পারে গোপন তথ্য, সতর্ক করল কেন্দ্র

চ্যাংমারি চা বাগানে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৩ শ্রমিক, আহত একাধিক

প্রশংসা পেয়েও প্রেক্ষাগৃহে শো কমছে ‘সাধক বামাক্ষ্যাপা’র, নেপথ্যে হিন্দি সিনেমা!

বিশ্বখ্যাত ছৌ নৃত্যের ঐতিহ্য বাঁচাতে উদ্যোগী রাজ্য সরকার, বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

বিয়েতে রাজকীয় উপহার! দুই বরের গলায় পরানো হল কোটি টাকার মালা

‘বিজেপি নয়, তৃণমূলই ডিম ছুড়ছে’, দাবি বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের

‘ত্রিপল দেওয়ার নামে সই করিয়েছে,’ মমতা তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক দাবি ঋতব্রতদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘নেপাল ছাড়া প্রভু রাম অসম্পূর্ণ’, বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বললেন মোদি

পশ্চিমবঙ্গেই ব্রাত্য বাংলা সিনেমা! হল-মাল্টিপ্লেক্স মালিকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

জানুয়ারি থেকে ‘ভরসা প্রকল্পে’ শিক্ষিত বেকারদের মাসিক ভাতা, কারা পাবেন জানিয়ে দিলেন শুভেন্দু

মানহানির মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত