রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি

Share:

নিজস্ব প্রতিনিধি: ডিসেম্বরের শীতে রাজ্যের গ্রামে গ্রামে বা পাড়ায় ঘুরবেন বিজেপির সাংসদ-বিধায়ক থেকে মন্ত্রীরা। দীর্ঘ ২৫ দিন ভিন জেলা ও অন্য বিধানসভায় গিয়ে ঘুরে ঘুরে করতে হবে জনসংযোগ। সাধারণ মানুষের ‘দুয়ারে দুয়ারে’ ঘুরতে হবে মন্ত্রী-সাংসদ-দের। অভাব-অভিযোগ শুনতে হবে। সঙ্গে নির্দিষ্ট এলাকার বিধায়ক-সাংসদের কাজের খতিয়ান নিতে হবে। এমনই নির্দেশ দিয়েছে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সেই কর্মসূচি। যার নাম দেওয়া হয়েছে ‘সেবাদূত’।

বিজেপির মন্ত্রী-সাংসদ-বিধায়ক সকলকেই ভিনজেলায় অন্য বিধানসভায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে থাকতে হবে। দলের সাধারণ কর্মী, বুথ-মণ্ডল সভাপতির বাড়িতে, প্রয়োজন হলে ধর্মশালাতেও রাত্রিবাস করতে হবে। খাওয়া-দাওয়াও করতে হবে দলের কর্মীদের বাড়িতে। তেমনই নির্দেশ পদ্ম নেতৃত্বের। যদিও সেই খরচ বহন করবে বিজেপির শীর্ষ নেতৃত্ব। তবে শীতে গ্রামবাংলা বা মহল্লায় ঘুরে সরেজমিনে তথ্য সংগ্রহ করতে হবে। এমনই সমস্ত বিধায়ক-মন্ত্রী ও সাংসদের কাছে গিয়েছে নির্দেশ। সাধারণ মানুষের সঙ্গে মিশে তাদের সমস্যা, অভাব-অভিযোগ যেমন শুনতে হবে তেমনই এলাকা ঘুরে তৈরি করতে হবে রিপোর্ট কার্ড। এই কর্মসূচিকে সামনে রেখে এলাকার পুরনো নেতা-কর্মীদের মনের কথা শুনবেন ভিন জেলার নেতা-মন্ত্রী থেকে বিধায়করা। সেই বিধানসভা এলাকায় বিধায়ক কতটা কাজ করছেন সেটাও জানতে পারা যাবে। এমনই অভিনব ভাবনা রাজ্য বিজেপির।

আরও পডুন: পশ্চিমবঙ্গেই ব্রাত্য বাংলা সিনেমা! হল-মাল্টিপ্লেক্স মালিকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিজেপির এই ‘সেবাদূত’ কর্মসূচি। যার মাধ্যমে একটাই লক্ষ্য, সাধারণ মানুষের মনোভাব বোঝা এবং সরকারি পরিষেবা ও প্রকল্পের বাস্তব চিত্রটাও বুঝে নেওয়া। ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২৫ ডিসেম্বর অর্থাৎ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী পর্যন্ত চলবে এই কর্মসূচি।

অফিসের কম্পিউটারে Whatsapp খুলছেন? ফাঁস হতে পারে গোপন তথ্য, সতর্ক করল কেন্দ্র

পশ্চিমবঙ্গেই ব্রাত্য বাংলা সিনেমা! হল-মাল্টিপ্লেক্স মালিকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

চ্যাংমারি চা বাগানে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৩ শ্রমিক, আহত একাধিক

প্রশংসা পেয়েও প্রেক্ষাগৃহে শো কমছে ‘সাধক বামাক্ষ্যাপা’র, নেপথ্যে হিন্দি সিনেমা!

বিশ্বখ্যাত ছৌ নৃত্যের ঐতিহ্য বাঁচাতে উদ্যোগী রাজ্য সরকার, বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

বিয়েতে রাজকীয় উপহার! দুই বরের গলায় পরানো হল কোটি টাকার মালা

‘বিজেপি নয়, তৃণমূলই ডিম ছুড়ছে’, দাবি বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘নেপাল ছাড়া প্রভু রাম অসম্পূর্ণ’, বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বললেন মোদি

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি

‘ত্রিপল দেওয়ার নামে সই করিয়েছে,’ মমতা তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক দাবি ঋতব্রতদের

জানুয়ারি থেকে ‘ভরসা প্রকল্পে’ শিক্ষিত বেকারদের মাসিক ভাতা, কারা পাবেন জানিয়ে দিলেন শুভেন্দু