বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জীবনযাত্রার অনিয়ম এবং পরিবেশগত নানা কারণের পাশাপাশি প্যানক্রিয়াটিক বা অগ্ন্যাশয়ের ক্যানসারের পিছনে পারিবারিক ইতিহাস এবং জিনগত মিউটেশনের বড় ভূমিকা থাকতে পারে। চিকিৎসকদের মতে, মোট প্যানক্রিয়াটিক ক্যান্সার আক্রান্তদের মধ্যে প্রায় ৫ থেকে ১০ শতাংশ ক্ষেত্রে বংশগত বা জিনগত কারণ জড়িত থাকে। কিছু পরিবারে বিশেষ ধরনের জিনগত পরিবর্তন প্রজন্মের পর প্রজন্ম ধরে বাহিত হয়, যা প্যানক্রিয়াটিক ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দেয়। এছাড়াও ‘লিঞ্চ সিনড্রোম’,’পুটজ-জেগার্স সিনড্রোম’এবং বংশগত প্যানক্রিয়াটাইটিসের মতো কিছু শারীরিক অবস্থার কারণেও এই ক্যানসারের আশঙ্কা বৃদ্ধি পায়।

পারিবারিক ইতিহাস কীভাবে ঝুঁকি বাড়ায়?

বিশেষজ্ঞদের মতে, কারও বাবা-মা, ভাই-বোন বা সন্তানের এই রোগ হয়ে থাকলে, সাধারণ মানুষের তুলনায় তাঁর আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। পরিবারের একই দিকের দু’জন বা তার বেশি নিকটাত্মীয়ের যদি কম বয়সে বা পরপর প্রজন্মে এই ক্যানসার ধরা পড়ে, তবে উদ্বেগের কারণ আরও বাড়ে। তবে পরিবারের একজনের এই রোগ থাকলেই যে পরবর্তী প্রজন্মের তা হবেই, এমন কোনো নিশ্চয়তা নেই। পাশাপাশি স্তন, ডিম্বাশয়, প্রোস্টেট এবং কোলোরেক্টাল ক্যানসারের পারিবারিক ইতিহাস থাকলেও জিনগত ঝুঁকির বিষয়টি খতিয়ে দেখা জরুরি। প্যানক্রিয়াটিক ক্যানসারে আক্রান্ত রোগীদের পাশাপাশি যাঁদের পরিবারে এই রোগের জোরালো ইতিহাস রয়েছে, তাঁদের ‘জেনেটিক টেস্টিং’ বা জিনগত পরীক্ষার পরামর্শ দেওয়া হতে পারে।

প্রতিরোধ ও সতর্কতা

জিনগত কারণ ছাড়াও ধূমপান, স্থূলতা, দীর্ঘমেয়াদি প্যানক্রিয়াটাইটিস, ডায়াবেটিস এবং বয়স বৃদ্ধির সঙ্গে এই ক্যানসারের ঝুঁকি বাড়ে। তাই সুস্থ থাকতে ওজন নিয়ন্ত্রণে রাখা, তামাক বর্জন এবং মদ্যপান সীমিত করা জরুরি। এছাড়া পেটে বা পিঠে একটানা ব্যথা, কোনও কারণ ছাড়াই দ্রুত ওজন কমে যাওয়া বা জন্ডিসের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। বিশেষজ্ঞদের মতে, পারিবারিক ইতিহাসকে চূড়ান্ত পরিণতি হিসেবে না দেখে সতর্কবার্তা হিসেবে নেওয়া উচিত, যাতে প্রাথমিক পর্যায়েই রোগ শনাক্ত করে সঠিক চিকিৎসা শুরু করা যায়।

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের