প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলা ছবির জন্য প্রেক্ষাগৃহে পর্যাপ্ত শো মিলছে না, অথচ বড় বাজেটের হিন্দি ছবির জন্য সরিয়ে দেওয়া হচ্ছে বাংলা সিনেমাকে! দীর্ঘদিনের এই অভিযোগেই এবার সরাসরি হস্তক্ষেপ করল রাজ্য সরকার। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১টায় নবান্নে সিনেমা হল ও মাল্টিপ্লেক্স মালিক, প্রযোজক, পরিচালক এবং পরিবেশকদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। বৈঠকে হল মালিকদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, ‘সাধক বামাক্ষ্যাপা’র শো বন্ধ করা যাবে না। প্রাইম টাইমেই চালাতে হবে এই বাংলা ছবি। বৈঠকে উপস্থিত ছিলেন টলিপাড়ার একাধিক পরিচিত মুখ। ছিলেন রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, হিরণ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। সিনে-পরিবেশক শতদীপ সাহা এবং হল মালিক অরিজিৎ দত্তও যোগ দেন আলোচনায়। ভার্চুয়ালি অংশ নেন মিঠুন চক্রবর্তী ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।  

সাম্প্রতিক বিতর্কের কেন্দ্রে রয়েছে সব্যসাচী চৌধুরী অভিনীত সায়ন্তন ঘোষাল পরিচালিত বাংলা ছবি ‘সাধক বামাক্ষ্যাপা’। ২০ নভেম্বর মুক্তির পর ছবিটিতে দর্শকদের ভাল সাড়া দিয়েছে বলে দাবি নির্মাতাদের। একাধিক শো হাউসফুল হওয়ার খবরও সামনে এসেছে। কিন্তু শুক্রবার (২৭ নভেম্বর) হিন্দি ছবি ‘ইয়ে প্রেম মোল লিয়া’ মুক্তি পাওয়ার কথা। অভিযোগ, সেই ছবির জন্য একাধিক প্রেক্ষাগৃহে ‘সাধক বামাক্ষ্যাপা’র শো কমিয়ে দেওয়া বা তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর প্রতিবাদে ছবিটি প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে নেওয়ার কথাও জানিয়েছে প্রযোজনা সংস্থা এসভিএফ। 

আরও পড়ুন: কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র! কীভাবে যাবেন ওপার বাংলায়?

বৈঠক শেষে বিজেপি বিধায়ক ও অভিনেতা রুদ্রনীল ঘোষ জানান, ‘বাংলা সংস্কৃতি বাঁচাতে এই সরকার চিন্তাভাবনা করছেন।’ মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, ‘বাংলা ছবির শো প্রাইম টাইমেই চালাতে হবে।’ ‘সাধক বামাক্ষ্যাপা’র জন্য সকলকে এগিয়ে আসার বার্তাও দিয়েছেন তিনি। রুদ্রনীল আরও জানান, আপাতত ছবিটির ৫১টি শো রয়েছে। পরে সেই সংখ্যা আরও বাড়তে পারে। শোয়ের সময় নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। বিকেল ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত প্রাইম টাইমে বাংলা ছবির প্রদর্শনের কথা জানানো হয়েছে। বৈঠক থেকে বেরিয়ে প্রযোজক, পরিচালক ও পরিবেশকদের বক্তব্য, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে আপাতত ‘সাধক বামাক্ষ্যাপা’র শো নিয়ে তৈরি জট কাটল।  শুধু ‘সাধক বামাক্ষ্যাপা’ নয়, আগামী দিনেও বাংলা ছবি যে প্রাপ্য গুরুত্ব ও প্রাইম টাইম পাবে, এই সিদ্ধান্তে সেই আশাই দেখছে টলিপাড়া। পাশাপাশি সিনেমাহলের সংখ্যা কমে যাওয়ার সমস্যা মেটাতে নতুন ৫১টি হল তৈরির সিদ্ধান্ত বাংলা চলচ্চিত্র শিল্পের জন্য বড় পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বৈঠক থেকে বেরিয়ে প্রযোজক, পরিচালক ও পরিবেশকদের বক্তব্য, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে আপাতত ‘সাধক বামাক্ষ্যাপা’র শো নিয়ে তৈরি জট কাটল।

স্কুলে যাওয়ার বয়স হয়নি, তার আগেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম পান্ডুয়ার রাজস্বিনীর

ওজন কমানোর পর বাড়ছে খিদে! জানুন কেন এমন হয়?

মিষ্টিমুখ হোক সেরা স্বাদে, বানিয়ে নিন ডার্ক চকলেট ব্রাউনি

কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র! কীভাবে যাবেন ওপার বাংলায়?

ভিয়েতনামের ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের