স্কুলে যাওয়ার বয়স হয়নি, তার আগেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম পান্ডুয়ার রাজস্বিনীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এখনও স্কুলের গণ্ডিতে পা রাখেনি। অথচ মাত্র তিন বছর বয়সেই একাধিক বিষয় মনে রেখে তাক লাগিয়ে দিয়েছে হুগলির পান্ডুয়ার খুদে রাজস্বিনী চক্রবর্তী। তার অসাধারণ স্মৃতিশক্তি ও বিভিন্ন বিষয় শনাক্ত করার ক্ষমতার স্বীকৃতিতেই মিলেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। আইবিআর অ্যাচিভার খেতাবে ভূষিত হয়েছে পান্ডুয়ার উত্তরায়ণের বাসিন্দা এই খুদে।

রাজস্বিনী চক্রবর্তীর জন্ম ১ নভেম্বর ২০২৩। মাত্র দুই বছর ১০ মাস বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তোলার জন্য আবেদন করে তার পরিবার। গত ৩০ সেপ্টেম্বর আবেদন জানানোর পর সংস্থার তরফে ভিডিও-সহ প্রয়োজনীয় তথ্য ও নথি জমা দিতে বলা হয়। এরপর অক্টোবর মাসে রাজস্বিনীর কৃতিত্ব যাচাই করে নির্বাচিত হওয়ার কথা জানানো হয়। গত ২রা নভেম্বর মেডেল ও সার্টিফিকেট হাতে পায় সে।ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের স্বীকৃতি অনুযায়ী, মাত্র তিন বছর বয়সে রাজস্বিনী শরীরের ৪২টি অঙ্গপ্রত্যঙ্গ, ৩০টি পাখি, ৩২টি প্রাণী, ৮টি মাছ, ১৬টি পোকামাকড়, ১০টি ফল, ৫টি ফুল, ১২টি সবজি এবং ৭টি আকৃতি শনাক্ত করতে পারে। পাশাপাশি ৩৪টি অঙ্গভঙ্গি প্রদর্শন, বাংলায় ১৮টি ইংরেজি বিপরীতার্থক শব্দ, ছয়টি জাতীয় প্রতীক, বছর, মাস,  দিন, ছয়টি ঋতু এবং পাঁচটি আঙুলের নাম মনে রাখতে পারে। ইংরেজি ও বাংলায় ১ থেকে ২৪ পর্যন্ত সংখ্যা বলতে পারে। এমনকি এলোমেলোভাবে দেওয়া ১ থেকে ১০ পর্যন্ত সংখ্যাও মিলিয়ে দিতে পারে। শুধু মুখস্থ বলাই নয়, নিজের হাতে ইংরেজি অক্ষর লেখার চেষ্টাও করে রাজস্বিনী। বই, খাতা, পেন,পেন্সিলের প্রতিও তার ছোটবেলা থেকেই আগ্রহ। নতুন কিছু শেখার প্রতি এই আগ্রহই তাকে এত অল্প বয়সে এই সাফল্য এনে দিয়েছে বলে মনে করছেন পরিবারের সদস্যরা।

আরও পড়ুনঃ তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

রাজস্বিনীর মা সায়নী চক্রবর্তী বলেন, ও যখন এক বছরের, তখন ওকে একটা বই কিনে দিয়েছিলাম। কোলে নিয়ে বই খুলে ABCD দেখাতাম। তখন ও কথা বলতে শেখেনি, কিন্তু আমি যা বলতাম, খুব মন দিয়ে শুনত। পরে বই, খাতা, পেন-পেন্সিলের প্রতি ওর আগ্রহ তৈরি হয়। পশুপাখির নাম জিজ্ঞাসা করলে খুব তাড়াতাড়ি চিনতে পারত এবং মনে রাখতে পারত।প্রতিদিন নিয়ম করে ওকে পড়াতে বসি না। সময় পেলেই পড়াই। ওর মধ্যে নতুন কিছু শেখার আগ্রহটা খুব বেশি। সেই কারণেই মনে হয় এত কিছু মনে রাখতে পারে। খুব শান্ত স্বভাবের, দুষ্টুমি করে না বললেই চলে। রাজস্বিনীর বাবা রাহুল চক্রবর্তী পেশায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং মা সায়নী চক্রবর্তী পঞ্চায়েতের কর্মী। মেয়ের এই সাফল্যে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত গোটা পরিবার। স্কুলে যাওয়ার আগেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলে রাজস্বিনী এখন পরিবারের পাশাপাশি পান্ডুয়ারও গর্ব।

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ওজন কমানোর পর বাড়ছে খিদে! জানুন কেন এমন হয়?

মিষ্টিমুখ হোক সেরা স্বাদে, বানিয়ে নিন ডার্ক চকলেট ব্রাউনি

কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র! কীভাবে যাবেন ওপার বাংলায়?

ভিয়েতনামের ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি