শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

Share:

নিজস্ব প্রতিনিধি: মানুষের শরীরে প্রাণীর অঙ্গ প্রতিস্থাপন! একসময় যা ছিল কল্পবিজ্ঞানের বিষয়, তা-ই ধীরে ধীরে এবার বাস্তবের পথে। আর সেই পথেই নজির গড়লেন আমেরিকার এক মহিলা। শূকরের কিডনি শরীরে প্রতিস্থাপনের পর এক বছর কাটিয়ে দিলেন তিনি। শুধু তাই নয়, চিকিৎসকদের দাবি, প্রতিস্থাপিত কিডনিটি এখনও স্বাভাবিকভাবেই কাজ করছে। কিডনিদাতার অভাবে যাঁদের দীর্ঘদিন অপেক্ষা করতে হয়, তাঁদের কাছে এই ঘটনা নতুন আশার আলো দেখাচ্ছে।

আমেরিকার নিউ হ্যাম্পশায়ারের বাসিন্দা ৫৮ বছর বয়সি মলি ফ্যালকো। তাঁর শরীরে বস্টনের ম্যাস জেনারেল ব্রিঘাম হাসপাতালে শূকরের কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল। চিকিৎসকদের মতে, এই প্রথম কোনও ব্যক্তি শূকরের অঙ্গ শরীরে নিয়ে এত দীর্ঘ সময় বেঁচে থাকার নজির গড়লেন। প্রতিস্থাপিত কিডনিটি মলির রক্ত থেকে বর্জ্য পদার্থ ছেঁকে বের করছে, মূত্র তৈরি করছে এবং শরীরে তরল ও খনিজ উপাদানের ভারসাম্য বজায় রাখছে। তবে মলির শরীরে সাধারণ শূকরের কিডনি প্রতিস্থাপন করা হয়নি। বিশেষ জীবাণুমুক্ত পরিবেশে বড় করে তোলা একটি শূকরের কিডনি ব্যবহার করা হয়েছে তাঁর শরীরে। মলির শরীর যাতে প্রতিস্থাপিত কিডনিকে প্রত্যাখ্যান না করে, সে জন্য শূকরের জিনগত উপাদানে মোট ৬৯টি পরিবর্তন করা হয়েছিল। এর মধ্যে ৫৯টি পরিবর্তনের মাধ্যমে শূকরের শরীরে থাকা রেট্রোভাইরাস নিষ্ক্রিয় করা হয়। 

আরও পড়ুন: প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

জন্ম থেকেই শারীরিক সমস্যায় ভুগছিলেন মলি। পরবর্তী সময়ে তাঁর কিডনি ক্ষতিগ্রস্ত হয়। ১১ মাস ডায়ালিসিসে থাকার পর তিনি কিডনি প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেন। অস্ত্রোপচারের পর অবশ্য কিছু জটিলতা দেখা দিয়েছিল। তবে ফেব্রুয়ারি মাসের পর থেকে তাঁকে আর হাসপাতালে থাকতে হয়নি। মলির চিকিৎসক তথা অঙ্গ প্রতিস্থাপন গবেষক লিওনার্দো রিয়েলা জানিয়েছেন, এই সাফল্য গবেষকদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। এ নিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষা চলছে। তবে ভবিষ্যতে কিডনিদাতার অভাব মেটাতে এই পদ্ধতি কার্যকর হতে পারে। আমেরিকায় প্রায় পাঁচ লক্ষ মানুষ কিডনি বিকল হওয়ার সমস্যায় ভুগছেন এবং ডায়ালিসিসের উপর নির্ভরশীল। কিডনি প্রতিস্থাপনের অপেক্ষায় রয়েছেন প্রায় ৯০ হাজার মানুষ। গত বছর সেখানে মাত্র ২৬ হাজার কিডনি প্রতিস্থাপন সম্ভব হয়েছিল। ইউনাইটেড নেটওয়ার্ক ফর অর্গান শেয়ারিংয়ের পরিসংখ্যান অনুযায়ী, কিডনির অপেক্ষায় থাকতে থাকতে আমেরিকায় গড়ে প্রতিদিন ১২ জনের মৃত্যু হয়। ফলে মলির শরীরে শূকরের কিডনির এক বছর ধরে কার্যকর থাকা চিকিৎসাবিজ্ঞানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। চিকিৎসকদের আশা, অন্তত আরও এক বছর এই কিডনি মলির শরীরে কাজ করতে পারে।

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

স্কুলে যাওয়ার বয়স হয়নি, তার আগেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম পান্ডুয়ার রাজস্বিনীর

ওজন কমানোর পর বাড়ছে খিদে! জানুন কেন এমন হয়?

মিষ্টিমুখ হোক সেরা স্বাদে, বানিয়ে নিন ডার্ক চকলেট ব্রাউনি

কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র! কীভাবে যাবেন ওপার বাংলায়?

ভিয়েতনামের ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও