চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

Share:

নিজস্ব প্রতিনিধি: বিকেলের চায়ের সঙ্গে মুখরোচক কিছু খেতে কার না ভাল লাগে! বাইরে থেকে কিনে আনা খাবারের বদলে বাড়িতেই বানিয়ে নিতে পারেন সুস্বাদু মিক্সড ভেজ কাটলেট। আলু, গাজর, বিট, বিনস, মটরশুঁটি-সহ নানা রকম সবজি দিয়ে তৈরি এই কাটলেট যেমন খেতে ভাল, তেমনই দেখতে আকর্ষণীয়।

উপকরণ

আলু – ২টি মাঝারি

গাজর – ১/২ কাপ(মিহি গ্রেট করা)

বিট – ১/৪ কাপ (মিহি গ্রেট করা)

বিনস (কুচি করা) ও মটরশুঁটি – ১/২ কাপ 

ক্যাপসিকাম – ১/৪ কাপ (মিহি কুচি করা,

চিনেবাদাম – ২ টেবিল চামচ (ভাজা ও খোসা ছাড়ানো)

পদ্ধতি

প্রথমে আলু ভাল করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে মসৃণভাবে চটকে নিন। এবার গাজর, বিট, বিনস ও মটরশুঁটি ভাল করে ধুয়ে মিহি করে কেটে নিন। বিনস ও মটরশুঁটি হালকা সেদ্ধ করে নিন। একটি বড় পাত্রে চটকানো আলু, কুচিয়ে রাখা সবজি, ক্যাপসিকাম এবং ভাজা চিনেবাদাম মিশিয়ে নিন। স্বাদমতো নুন, গোলমরিচ গুঁড়ো, কাঁচালঙ্কা কুচি ও সামান্য গরম মশলা মেশান। কাটলেটের মিশ্রণটি ভাল করে মেখে নিন। মিশ্রণটি থেকে অল্প অল্প অংশ নিয়ে গোল বা চ্যাপ্টা কাটলেটের আকার দিন। হাতের সাহায্যে চারপাশ সুন্দর করে গড়ে নিন।এবার কাটলেটগুলি ব্রেডক্রাম্বসে মাখিয়ে নিন। এতে ভাজার পর বাইরের অংশ বেশ মুচমুচে হবে।কড়াইয়ে তেল গরম করে মাঝারি আঁচে কাটলেটগুলি সোনালি বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিন।গরম গরম মিক্সড ভেজ কাটলেট টমেটো সস, ধনেপাতার চাটনি অথবা কাসুন্দির সঙ্গে পরিবেশন করুন।

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বার খবর শুনেই ক্ষুব্ধ বাবা-মা! তারপর যা ঘটল..

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

নিজের পছন্দের গল্পে আপনিই প্রধান চরিত্র, AI টিভি আনছে Google

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ভ্রূণ ছিঁড়ে খাচ্ছে কুকুর! চন্দ্রকোণা নার্সিংহোমের সামনে শিউরে ওঠার মতো ঘটনা

ভয়ঙ্কর! আদালত চত্বরেই ধারালো অস্ত্র দিয়ে কাটা হল হাত, তারপর…

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন