কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমকের পর চমক। রজনীকান্ত, প্রভাস, কঙ্গনা রানাওতের পর এবার চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি হিসেবে আসবেন সলমন খান। এমনটাই জানা গিয়েছে নবান্ন সূত্রে। কিছুদিন আগেই রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের উপদেষ্টা মিঠুন চক্রবর্তী জানিয়েছিলেন, ‘অতিথিদের তালিকায় রয়েছেন অনুপম খের, পরেশ রাওয়াল এবং কঙ্গনা রানাওতের মতো বলিউডের পরিচিত মুখ। এবারের সিনে উৎসবে ফিল্ম বাজারকে আমরা বিশেষভাবে প্রমোট করব। কমিটির শিডিউল এবং কে কী দায়িত্ব সামলাবেন তা নির্ধারণ করা হয়েছে। কলকাতার ল্যান্ডমার্ক জায়গাগুলিকে উৎসবের উপযোগী করে সাজিয়ে তোলা হবে। রজনীকান্ত, প্রভাস, অনুপম খের, পরেশ রাওয়াল ও কঙ্গনা রানাওত আসছেন। বিদেশ থেকেও খ্যাতিমান অতিথিদের আনার চেষ্টা চালানো হচ্ছে।’

আরও পডুন: কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

যদিও নবান্ন সূত্রে খবর, বিদেশি কোনও অতিথিদের সেই সময়ে পাওয়া যাচ্ছে না। কারণ এবারের চলচ্চিত্র উৎসব ১৭ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে। শুভ উদ্বোধন ১৬ ডিসেম্বর। সেই সময়ে ক্রিসমাস ইভ শুরু হয়ে যাবে আমেরিকা, ব্রিটেন ও ইউরোপের দেশগুলিতে। তাই বিদেশি পরিচালক বা অভিনেতা-অভিনেত্রীদের পাওয়া কঠিন হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের তরফে। তাই বিদেশের দিকে না ঝুঁকে, বলিউডের ভাইজানকে শহরে আনছে বিজেপি সরকার। তবে এটা প্রথম নয়, তৃণমূল জমানাতেও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এসেছিলেন সলমন খান। এবার বিজেপি জমানাতেও আসছেন তিনি। এমনটাই নবান্ন সূত্রে খবর। লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর মূল নিশানাতে রয়েছেন সলমন। তাই তাঁর নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্রের দিকটি মুম্বই পুলিশের কাছ থেকে পেলেই নবান্ন সবুজ সঙ্কেত দেবে চলচ্চিত্র উৎসব কমিটিকে। এমনটাই নবান্ন সূত্রে খবর।

চলতি বছরের অক্টোবর মাসেই ঘোষণা করা হয়েছিল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অন্যান্য বিশেষ অতিথিদের তালিকা। আর এবার সেই তালিকায় যুক্ত হল, বলিউডের ভাইজানের নাম।

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর