ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

Share:

নিজস্ব প্রতিনিধি: কখনও কাজের চাপে উদ্বেগ, কখনও আবার হঠাৎ আর্থিক লাভের সুযোগ! দিনের শুরুতেই নানা পরিকল্পনা থাকে আমাদের। বুধবার (২৫ নভেম্বর) আপনার ভাগ্যে কী অপেক্ষা করছে ? কর্মক্ষেত্র থেকে ব্যবসা, অর্থভাগ্য থেকে পারিবারিক জীবন কোন রাশির জাতক-জাতিকাদের সতর্ক থাকতে হবে, আর কারা পেতে পারেন সুখবর? জেনে নিন মেষ থেকে মীন, ১২ রাশির বুধবারের রাশিফল।

মেষ রাশি: বুধবার মেষ রাশির জাতকদের কোনও কাজ নিয়ে চিন্তিত হতে পারেন। ব্যবসায় ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই পার্টনারের থেকে সতর্ক থাকুন। কথাবার্তায় সংযম বজায় রাখুন। পরিবারে কোনও দুঃখজনক খবর পেতে পারেন।

বৃষ রাশি: নতুন কোনও কাজ শুরু করতে চাইলে বুধবার এগোতে পারেন। ব্যবসায় লাভের যোগ রয়েছে। বড় কোনও পার্টনারশিপের মাধ্যমে আর্থিক লাভ হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে। পৈতৃক সম্পত্তির অধিকার পাওয়ার সম্ভাবনাও রয়েছে।

মিথুন রাশি: এই রাশির জাতকদের বুধবার সাবধানে থাকতে হবে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তর্ক-বিতর্ক হতে পারে। ব্যবসায়িক সহযোগীরা আপনার সঙ্গ ছেড়ে যেতে পারেন। সন্তানের স্বাস্থ্যের অবনতিও চিন্তার কারণ হতে পারে।

কর্কট রাশি: বড় কোনও উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করতে পারেন। ব্যবসায় গুরুত্বপূর্ণ চুক্তি বা সমঝোতা হতে পারে। এর জন্য ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে বড় অঙ্কের ঋণ পেতে অতিরিক্ত চেষ্টা করতে হতে পারে। পেশাগত জীবনে সাফল্য আসবে। পারিবারিক বিবাদের অবসান ঘটতে পারে।

সিংহ রাশি: স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়তে পারে। শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শ নিন। বাবা-মা ও জীবনসঙ্গীর মধ্যে মতবিরোধ দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। তাই কথা বলার সময় সংযত থাকুন।

কন্যা রাশি: বুধবার বিশেষ কোনও দায়িত্ব পেতে পারেন। প্রতিপক্ষরা কাজে বাধা দেওয়ার চেষ্টা করলেও কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য সহযোগিতা পাবেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আয়ের নতুন উৎস তৈরি হওয়ার পাশাপাশি পরিবারে কোনও শুভ ঘটনা ঘটার সম্ভাবনাও রয়েছে।

তুলা রাশি: বুধবার কাজের ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। তবে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভাল করে ভেবেচিন্তে নিন। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে মানসিক স্বস্তি পাবেন। পুরনো কোনও সমস্যা আলোচনার মাধ্যমে মিটে যেতে পারে।

বৃশ্চিক রাশি: কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে। নিজের কাজের প্রতি মনোযোগী থাকুন। ব্যবসায় বিনিয়োগের ক্ষেত্রে তাড়াহুড়ো না করাই ভাল। কাছের কারও সঙ্গে মতবিরোধ হতে পারে। ধৈর্য ধরে পরিস্থিতি সামলানোর চেষ্টা করুন।

ধনু রাশি: বুধবার নতুন কিছু শেখা বা কাজের পরিকল্পনা করার জন্য দিনটি ভাল হতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাহায্য পাবেন। আর্থিক বিষয়ে ইতিবাচক খবর আসতে পারে। তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। পরিবারের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে।

মকর রাশি: কর্মক্ষেত্রে কোনও গুরুত্বপূর্ণ কাজ শেষ করার সুযোগ আসতে পারে। ব্যবসায় লাভের সম্ভাবনা থাকলেও সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি যাচাই করে নিন। পরিবারের কারও পরামর্শ কাজে লাগতে পারে। স্বাস্থ্যের দিকে নজর রাখুন।

কুম্ভ রাশি: বুধবার ব্যক্তিগত ও পেশাগত জীবনে নতুন পরিকল্পনা করতে পারেন। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থ সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন। বন্ধু বা পরিচিত কারও সঙ্গে দেখা হয়ে মন ভাল হতে পারে।

মীন রাশি: কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা সুযোগ আসতে পারে। নিজের দক্ষতা প্রমাণের সুযোগ পাবেন। ব্যবসায়িক ক্ষেত্রে ধৈর্য ধরে এগোন। দাম্পত্য জীবনে মতপার্থক্য দেখা দিলে কথা বলার সময় সংযম বজায় রাখুন।

DISCLAIMER: যদিও এই রাশিফলের জাতক-জাতিকাদের জন্য দেওয়া বিবরণ নিয়ে এই মুহূর্তের কোনও দায় নেই

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের