বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে। এ বার পূর্ব দিল্লির প্রীতবিহারে একটি ক্যাফের ভিতরে ২২ বছরের এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে তাঁরই সহকর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় দুই মহিলা-সহ মোট ছ’জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। ইতিমধ্যে দুই মহিলা-সহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা কারকারদুমা এলাকার একটি শপিং মলের ক্যাফেতে কাজ করতে। অভিযুক্তরাও ওই ক্যাফেরই কর্মী। গত সোমবার রাতে প্রীতবিহারের অন্য একটি ক্যাফেতে পার্টির আয়োজন করেছিলেন তাঁরা। সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল তরুণীকেও। অভিযোগ, পার্টি চলাকালীন দুই পুরুষ সহকর্মী তাঁকে ধর্ষণ করেন। সেখানে অন্য চারজন এই কাজে সাহায্য করেন বলে অভিযোগ তরুণীর। রাত সাড়ে ১১টার মধ্যে ক্যাফেটি বন্ধ হয়ে যায়। তবে অভিযুক্তদের মধ্যে এক জনের কাছে ক্যাফের চাবি ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। সেই চাবি ব্যবহার করেই বন্ধ ক্যাফের দরজা খুলে ভিতরে ঢোকেন তাঁরা। সেখানে মদ্যপান ও নাচগান চলতে থাকে। রাত প্রায় ৩টে পর্যন্ত পার্টি চলে বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছে পুলিশ। সেই সময়েই তরুণীর উপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ।

আরও পড়ুন: হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

সম্প্রতি দিল্লি ও সংলগ্ন এলাকায় একের পর এক ধর্ষণ ও গণধর্ষণের অভিযোগ সামনে এসেছে। কখনও পার্কে কখনও চলন্ত বাসে নির্যাতনের অভিযোগ ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ২০১২ সালের নির্ভয়াকাণ্ডের সঙ্গে তুলনা টানে সুপ্রিম কোর্টও। বিচারপতি জে বি পার্দিওয়ালা এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ পুলিশি নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলে। আদালতের বক্তব্য ছিল, নজরদারি না থাকলে সিসিটিভি দিয়ে অপরাধ আটকানো সম্ভব নয়। অপরাধ দমনে ‘ওয়ার রুম’-এর প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছিল বেঞ্চ। সুপ্রিম কোর্টের সেই উদ্বেগের দেড় মাসের মধ্যেই ফের দিল্লিতে গণধর্ষণের অভিযোগ সামনে এল। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিল্লি পুলিশ জানিয়েছে, এই নিয়ে ৬ জনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন তরুণী। ওই অভিযোগের ভিত্তিতে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে দু’জন মহিলা। অন্য অভিযুক্তরা পলাতক। তাদের খোঁজ চলছে। 

সাধারণ ছবি হয়ে যাবে সিনেমার পোস্টার, কীভাবে বানাবেন এই পোর্ট্রেট?

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের