শীতের ব্যাটিং শুরু বাংলায়! জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে? জানাল আবহাওয়া দফতর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বৃষ্টির বিদায়, আকাশজুড়ে ঝলমলে রোদ। এবার ধীরে ধীরে শীতের পথে এগোচ্ছে বাংলা। ভোরের হিমেল হাওয়া আর সন্ধ্যার পর ঠান্ডার অনুভূতি জানান দিচ্ছে ঋতু পরিবর্তনের। সেই সঙ্গে বাড়ছে কুয়াশার দাপট। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েক দিনেই রাজ্যজুড়ে আরও নামবে তাপমাত্রার পারদ। কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সব মিলিয়ে শীতের আমেজ ক্রমশ জোরালো হতে চলেছে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। কলকাতাতেও নামবে পারদ। সপ্তাহান্তে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা নেমে যেতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসে। ফলে পশ্চিমের জেলাগুলিতে শীতের অনুভূতি আরও বেশি হবে। বুধবার থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজায় থাকবে শুষ্ক আবহাওয়া। আকাশ মূলত পরিষ্কার থাকলেও ভোরের দিকে কোথাও কোথাও কুয়াশা দেখা যেতে পারে। রাতের তাপমাত্রা ক্রমশ কমবে। তবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কা, জখম রিকশাচালক সহ কয়েক জন

একই ছবি উত্তরবঙ্গেও। দার্জিলিং-সহ উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। পরিষ্কার আকাশের পাশাপাশি আগামী কয়েক দিনে ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। সব মিলিয়ে বৃষ্টির বিরতি কাটিয়ে বাংলায় এবার শীতের আমেজ উপভোগ করার অপেক্ষায় বঙ্গবাসী।

যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

সাধারণ ছবি হয়ে যাবে সিনেমার পোস্টার, কীভাবে বানাবেন এই পোর্ট্রেট?

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের