ঘনঘন ইউরিন ইনফেকশনে নাজেহাল? জেনে নিন এই রোগের কারণ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চিকিৎসা নেওয়ার পরেও কেন বারবার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (UTI) বা মূত্রনালীর সংক্রমণ ফিরে আসে? এই রোগে মূত্রনালীর ভিতরের আস্তরণে ব্যাকটেরিয়া বংশবিস্তার করলে প্রদাহ সৃষ্টি হয়, যার ফলে প্রস্রাবে জ্বালাপোড়া, ব্যথা এবং বারবার প্রস্রাবের বেগ অনুভব হয়। নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই এই সংক্রমণ হতে পারে।    

বারবার ইউটিআই হওয়ার প্রধান কারণসমূহ

অনিয়ন্ত্রিত ডায়াবেটিস

নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই বারবার সংক্রমণের অন্যতম প্রধান কারণ হলো অনিয়ন্ত্রিত ডায়াবেটিস। রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে প্রস্রাবের সাথে গ্লুকোজ নির্গত হয়, যা ব্যাকটেরিয়ার বংশবিস্তারে সাহায্য করে। পাশাপাশি ডায়াবেটিসের কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় শরীর সহজে সংক্রমণ সারাতে পারে না।

কিডনি বা মূত্রনালীতে পাথর

কিডনি বা মূত্রনালীতে পাথর থাকলে বারবার ইউটিআই হতে পারে। এছাড়া মূত্রনালী ব্লকেজ, স্নায়বিক সমস্যা বা মূত্রথলির পেশী দুর্বল হওয়ার কারণে মূত্রথলি পুরোপুরি খালি না হলে ভেতরে জমে থাকা প্রস্রাবে ব্যাকটেরিয়া দ্রুত বংশবিস্তার করে।

শারীরিক গঠনগত কারণ (নারীদের ক্ষেত্রে)

নারীদের যৌনাঙ্গ পায়ুপথের কাছাকাছি অবস্থিত হওয়ায় তাদের মধ্যে সংক্রমণের প্রবণতা বেশি থাকে। দুর্বল পেশী বা স্নায়ুর কারণে মূত্রথলি পুরোপুরি খালি না হলে জমে থাকা প্রস্রাব থেকে বারবার সংক্রমণ হতে পারে।

কি করণীয়?

সাধারণত কিছু ব্যাকটেরিয়া মূত্রনালীর আস্তরণে অথবা পাথর ও স্টেন্টের মতো বাহ্যিক বস্তুর ওপর ‘বায়োফিল্ম’ নামক একটি সুরক্ষামূলক আবরণ তৈরি করে। সাধারণ চিকিৎসায় এই আবরণ ভেদ করা কঠিন হয়, তাই অনেক সময় চিকিৎসকরা সরাসরি ইনজেকশনের মাধ্যমে বিশেষ ওষুধ প্রয়োগের পরামর্শ দেন।কোনো শারীরিক জটিলতা না থাকলেও জননাঙ্গের পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি। নিয়মিত পরিমানমতো জল পান করা উচিত। পাশাপাশি বাইরের অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলা উচিত, কারণ পেটের সমস্যা থেকেও অনেক সময় সংক্রমণ ছড়াতে পারে।দীর্ঘমেয়াদী অস্বস্তি এড়াতে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি।  

এক বাসে সরাসরি সুন্দরবন থেকে বারাসত, জানুন সময়সূচি ও ভাড়া

নিউটাউনে ‘খুন’ হওয়া আওয়ামী লিগ সাংসদের মেয়ে আটক

রাসের মেলায় নাগরদোলা ছুঁতেই মৃত্যু হল নাবালকের, চাঞ্চল্য হাওড়ায়

শতাব্দীপ্রাচীন জমিদার বাড়ির একাংশ ভেঙে মর্মান্তিক মৃত্যু মহিলার, চাঞ্চল্য জনাইয়ে

জন্মনিয়ন্ত্রণে কমছে গর্ভনিরোধক ওষুধের ব্যবহার!নেপথ্যে কোন কারণ?

‘৫ বছরে আমেরিকার মতো রাস্তা হবে বাংলায়,’ কোলাঘাট থেকে আশ্বাস নীতিন গড়কড়ির

মাঝ আকাশে বিমানের এমারজেন্সি দরজা খুলে ঝাঁপ দেওয়ার চেষ্টা যাত্রীর, তারপর…

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে ‘জলসা’, ফের হুমকি অমিতাভ বচ্চনকে!

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

পালাবদলের পর স্কুলের পাঠ্যবইয়ে বদল, আসছে নতুন ১৭টি বই

আচমকা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার

পাকিস্তানের কোনও সিনেমা বা ওয়েবসিরিজ ভারতে চলবে না, নেটফ্লিক্সকে জানাল কেন্দ্র