৮ ডিসেম্বর লঞ্চ হচ্ছে iQOO 16, প্রকাশ্যে এল নতুন ফিচার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মাসে মালয়েশিয়ার বাজারে লঞ্চ হতে চলেছে বহুল প্রতীক্ষিত iQOO 16 এবং iQOO 16s স্মার্টফোন। Vivo-র সাব-ব্র্যান্ড iQOO তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে আগামী ৮ ডিসেম্বর ফোন দুটি লঞ্চের কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। ইতিমধ্যেই কোম্পানিটি এই দুটি ফোনের প্রি-অর্ডার বা অগ্রিম বুকিং নেওয়া শুরু করেছে। অফিশিয়াল লিস্টিং থেকে লঞ্চের আগেই ফোন দুটির ডিজাইন এবং কালার অপশন সম্পর্কে বিস্তারিত তথ্য সামনে এসেছে।

স্পেসিফিকেশন ও ফিচার

প্রত্যাশা করা হচ্ছে যে, আসন্ন iQOO 16s স্মার্টফোনটিতে কোয়ালকমের শক্তিশালী Snapdragon 8s Gen 4 প্রসেসর ব্যবহার করা হবে। অন্যদিকে, iQOO 16 মডেলটি গত সেপ্টেম্বর মাসেই চিনের বাজারে লঞ্চ হয়েছিল। চিনে লঞ্চ হওয়া iQOO 16 মডেলটির ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের প্রাথমিক দাম রাখা হয়েছিল ৫,৯৯৯ ইউয়ান (ভারতীয় মূল্যে-৮৬,০০০ টাকা )। এই ফোনে ৬.৮৫-ইঞ্চি 2K রেজোলিউশনের AMOLED ডিসপ্লে, যা ১৬৫ হার্টজ (165Hz) রিফ্রেশ রেট সাপোর্ট করে। সর্বোচ্চ ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১ টিবি (1TB) ইন্টারনাল স্টোরেজ রয়েছে। পিছনে তিনটি ৫০ মেগাপিক্সেল সেন্সরযুক্ত ট্রিপল ক্যামেরা সেটআপ এবং সেলফি ও ভিডিও কলের জন্য ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।বিশাল ৮,৪০০ mAh ব্যাটারি, সাথে ১০০ ওয়াট (100W) ওয়্যার্ড এবং ৪০ ওয়াট (40W) ওয়্যারলেস চার্জিং সাপোর্ট।

কবে মিলবে এই ফোনণ?

অফিশিয়াল রেন্ডার বা ছবিতে iQOO 16s-এর ডিজাইনের ঝলক দেখা গিয়েছে। ফোনটিতে একটিআয়তাকার ক্যামেরা মডিউল রয়েছে, যেখানে পাশাপাশি দুটি বড় ক্যামেরা লেন্স এবং বাম দিকের লেন্সটির ঠিক নিচে একটি ছোট তৃতীয় সেন্সর বসানো হয়েছে। প্রতিটি লেন্সের চারপাশে মেটালিক রিং দেওয়া হয়েছে এবং মডিউলটির নিচের ডানদিকে একটি গোলাকার এলইডি (LED) ফ্ল্যাশ রয়েছে। এছাড়া ক্যামেরা সেটআপে একটি লাল বিন্দু (red dot) এবং ‘100X’ মার্কিং লক্ষ্য করা গেছে। iQOO 16 পাওয়া যাবে আলফা এবং ম্যাট্রিক্স এই দুটি কালার অপশনে। অন্যদিকে, iQOO 16s ভেক্টর গ্রে (Vector Grey) এবং শ্যাডো ব্ল্যাক (Shadow Black) ফিনিশে উপলব্ধ হবে। মালয়েশিয়ার বাজারে লঞ্চের পর খুব শীঘ্রই এই সিরিজটি ভারতের বাজারেও পা রাখবে বলে টেক মহলে জল্পনা চলছে।

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত