বিয়ের মরশুমে প্রায় দু-হাজার টাকা সস্তা হল সোনা, দাম কমল রুপোর

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের মরশুমে আমজনতার মুখে হাসি ফুটল। একধাক্কায় অনেকটাই কমল সোনার দাম। গতকাল, মঙ্গলবারের তুলনায় আজ, বুধবার কলকাতাতে প্রায় দু-হাজার টাকা সস্তা হল হলুদ ধাতু। গত, সোমবার থেকে দাম বৃদ্ধি পাচ্ছিল সোনার। গতকাল, মঙ্গলবারও সেই দাম কিছুটা বৃদ্ধি পেয়েছিল। যার ফলে বিয়ের মাসে কিছুটা চিন্তা বেড়ে গিয়েছিল আমজনতার। গত, সোমবার কলকাতায় ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ছিল ১ লক্ষ ২৫ হাজার ৫০ টাকা। সেই দাম গতকাল, মঙ্গলবার বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছিল ১ লক্ষ ২৬ হাজার ২৪০ টাকা। তবে গত দুদিনের তুলনায় অনেকটাই সস্তা  হল সোনা। বিশেষ করে মঙ্গলবারের তুলনায় প্রায় দু-হাজার টাকা দাম কমেছে ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম। আজ, বুধবার শহরে ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ২৪ হাজার ৫৮০ টাকায়।

আরও পডুন: ‘বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে শাড়ি, ধুতিই পরা উচিত’, মন্তব্য দিলীপ ঘোষের

অন্যদিকে কলকাতায় ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম গতকাল, মঙ্গলবার ছিল ১ লক্ষ ১৫ হাজার ৭২০ টাকা। সেটি আজ, বুধবার কমে দাঁড়িয়েছে ১ লক্ষ ১৪ হাজার ২০০ টাকা। অর্থাৎ ২২ ক্যারেট সোনার দামও কমেছে। তাই স্বস্তিতে রাজ্যবাসী। অন্যদিকে  ৯৯৯ বিশুদ্ধ রুপোর  (999 Fine Silver বলতে সেই রুপোকে বোঝায় যাতে ৯৯.৯ শতাংশ খাঁটি রুপো থাকে এবং মাত্র ০.১ শতাংশ অন্যান্য উপাদান থাকে) দাম কমেছে। রুপো সস্তা হচ্ছে রোজই। গতকাল, মঙ্গলবার রুপোর প্রতি কেজি দাম ছিল ১ লক্ষ ৫৪ হাজার ৪৭০ টাকা। যা সোমবারের তুলনায় প্রায় ৩৩ হাজার টাকা কম। আর আজ, বুধবার শহরে প্রায় দশ হাজার টাকা কমে সেই দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৪ হাজার ৮৭০ টাকায়। তবে, গহনা কেনার আগে অবশ্যই স্থানীয় সোনার দোকানে দিনের সর্বশেষ দর যাচাই করে নেওয়া জরুরি। কারণ উল্লেখিত দামের সঙ্গে জিএসটি, মেকিং চার্জ এবং অন্যান্য খরচ যুক্ত হতে পারে।

বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্টে CJP মুখপাত্র সৌরভ, কবে শুনানি?

‘বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে শাড়ি, ধুতিই পরা উচিত’, মন্তব্য দিলীপ ঘোষের

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

‘১৬ ডিসেম্বর বাংলাদেশ দখল করব,’ বিস্ফোরক দাবি অর্জুনের

প্রথমবার কোনও মা জিতলেন Miss Universe 2026-এর খেতাব, জানেন কে এই সুন্দরী?

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

কলকাতায় বসে বিদেশে প্রতারণা! ট্যাংরায় হদিস ভুয়ো কল সেন্টারের, গ্রেফতার ২০

ফের সাইবার হানা আমেরিকায়! এফবিআইয়ের পর এবার নিশানায় সিআইএ-সহ একাধিক গোয়েন্দা সংস্থা

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

বিয়ের মরশুমে প্রায় দু-হাজার টাকা সস্তা হল সোনা, দাম কমল রুপোর

যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি