রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: সুপ্রিম কোর্টে বড় স্বস্তি পেলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। তাঁর হিসাব বহির্ভূত সম্পত্তি ও আয়ের উৎস নিয়ে একটি মামলার প্রেক্ষিতে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট। আজ, বুধবার সেই নির্দেশই খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ। যার ফলে বিরাট স্বস্তি পেয়েছেন সোনিয়া তনয়। রাহুলের আয়ের উৎস ও হিসাব বহির্ভূত সম্পত্তি রয়েছে। তা খতিয়ে দেখার আর্জি জানিয়ে এলাহাবাদ হাইকোর্টে মামলা করেছিলেন কর্ণাটকের বিজেপি কর্মী বিঘ্নেশ শিশির। তাঁর আর্জির ভিত্তিতে এলাহাবাদ হাইকোর্ট রাহুলের সম্পত্তি ও আয়ের উৎস খতিয়ে দেখতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই-কে নির্দেশ দিয়েছিল।

আরও পডুন: মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন

যদিও এলাহাবাদ হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাহুল। সেই মামলাতেই আজ, বুধবার স্বস্তি পেয়েছেন তিনি। ওই বিজেপি কর্মীর আর্জির ভিত্তিতে সিবিআই ও ইডি-কে তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। গত মে মাসে সেই নির্দেশ দিতে গিয়ে আদালতের পর্যবেক্ষণ ছিল যে, যদি অভিযোগটি সত্য হয়ে থাকে, তবে আইন অনুযায়ী সেই বিষয়গুলি যাচাই করা যেতে পারে। আদালত আরও বলেছিল যে, সিবিআই বা ইডি আইনত অনুমোদিত যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে পারে। সেই নির্দেশের পর গত জুলাই মাসে তদন্তভার গ্রহণ করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তারপরেই হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে মামলা খারিজের আর্জি জানান লোকসভার বিরোধী দলনেতা। এদিন রাহুলের আর্জিকে মান্যতা দিয়েই তার পক্ষে রায় দিয়েছে শীর্ষ আদালত।

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন

একঘেয়ে তরকারি ছেড়ে শীতে বানিয়ে ফেলুন রেস্তরাঁর মতো চিলি কপি

বেশি দিন বাঁচতে চান বাদ দিন অণ্ডকোষ, মত বিশেষজ্ঞদের

বিজেপিতে যোগ দেওয়ার পরেই বাবা মহাকালেশ্বরের দরবারে যুজবেন্দ্র চাহাল

বাড়ল না অন্তর্বর্তী জামিনের মেয়াদ, মিলনকে দ্রুত আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

বিয়ের মরশুমে প্রায় দু-হাজার টাকা সস্তা হল সোনা, দাম কমল রুপোর

বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্টে CJP মুখপাত্র সৌরভ

‘বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে শাড়ি, ধুতিই পরা উচিত’, মন্তব্য দিলীপ ঘোষের

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

‘১৬ ডিসেম্বর বাংলাদেশ দখল করব,’ বিস্ফোরক দাবি অর্জুনের

যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি