এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: ট্রেনের সফরে খিদে পেলেই আর প্যান্ট্রি কারের খাবারের উপর ভরসা করতে হবে না! এক ক্লিকেই পেয়ে যেতে পারেন পছন্দের বিরিয়ানি, পিৎজা কিংবা গরমাগরম থালি। জানলার ধারে বসে বাইরের দৃশ্য দেখতে দেখতে যদি পছন্দের খাবারটাও হাতের কাছে চলে আসে, তা হলে দীর্ঘ যাত্রার আনন্দই আলাদা। আর এই সুবিধা পেতে স্টেশনে নেমে খাবার খোঁজারও প্রয়োজন নেই। নিজের আসনে বসেই অনলাইনে খাবার অর্ডার করতে পারবেন। যাত্রীদের এই সুবিধা দিচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC)-র ই-ক্যাটারিং পরিষেবা।

এই পরিষেবার মাধ্যমে যাত্রাপথের নির্দিষ্ট স্টেশনে থাকা অনুমোদিত রেস্তরাঁ ও খাবার সরবরাহকারীদের কাছ থেকে পছন্দমতো খাবার অর্ডার করতে পারেন ট্রেন যাত্রীরা। বিরিয়ানি, থালি, দক্ষিণ ভারতীয় খাবার থেকে শুরু করে পিৎজা, বার্গার, স্যান্ডউইচ সহ মেনুতে রয়েছে নানা ধরনের খাবার। অর্ডার করতে প্রয়োজন শুধু ১০ সংখ্যার পিএনআর (PNR) নম্বর। সেই নম্বর দিয়েই নিজের ট্রেনের তথ্য যাচাই করে খাবার বুক করতে পারবেন। কীভাবে করবেন এই অর্ডার? জেনে নিন ধাপে ধাপে।

ট্রেনে বসে খাবার অর্ডার করবেন কীভাবে?

IRCTC-র ই-ক্যাটারিং পরিষেবা ব্যবহার করা বেশ সহজ। কয়েকটি ধাপ অনুসরণ করলেই পছন্দের খাবার পৌঁছে যাবে আপনার আসনে।

১. ওয়েবসাইট বা অ্যাপ খুলুন

প্রথমে IRCTC-র সরকারি ই-ক্যাটারিং ওয়েবসাইট ecatering.irctc.co.in-এ যেতে হবে। চাইলে মোবাইলে ডাউনলোড করে নিতে পারেন ‘IRCTC eCatering Food on Track’ অ্যাপ। অ্যান্ড্রয়েড ও iOS, দু’ধরনের ফোনেই এই অ্যাপ ব্যবহার করা যায়। ফোন করে অর্ডার করতে চাইলে ১৩২৩ নম্বরেও যোগাযোগ করতে পারেন।

২. ১০ সংখ্যার PNR নম্বর দিন

ওয়েবসাইট বা অ্যাপ খুললেই PNR নম্বর দিয়ে খাবার অর্ডারের অপশন পাবেন। সেখানে টিকিটের ১০ সংখ্যার PNR নম্বরটি লিখতে হবে। নম্বর যাচাই হয়ে গেলে আপনার ট্রেন, যাত্রার তারিখ এবং যাত্রাপথের যাবতীয় তথ্য চলে আসবে। সেই তথ্যের ভিত্তিতেই কোন কোন স্টেশনে খাবার সরবরাহ করা সম্ভব, সেই তালিকা দেখতে পাবেন। তাই PNR নম্বর দেওয়ার সময় সতর্ক থাকুন। 

৩. পছন্দের স্টেশন বেছে নিন

এর পর যাত্রাপথের স্টেশনগুলির তালিকা থেকে নিজের সুবিধামতো একটি স্টেশন বেছে নিন। যে স্টেশনে খাবার নিতে চান, সেটি নির্বাচন করার আগে ট্রেনের সেখানে পৌঁছনোর নির্ধারিত সময় দেখে নিন। পাশাপাশি খাবার অর্ডারের শেষ সময় অবশ্যই দেখে নিন। সাধারণত নির্দিষ্ট স্টেশনে ট্রেন পৌঁছনোর অন্তত দু’ঘণ্টা আগে পর্যন্ত খাবার অর্ডার করা যায়। তবে রেস্তরাঁ বা বিক্রেতা অনুযায়ী এই সময়সীমায় কিছুটা পার্থক্য হতে পারে। তাই শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে আগেই অর্ডার সেরে নেওয়া ভাল।

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বার খবর শুনেই ক্ষুব্ধ বাবা-মা! তারপর যা ঘটল..

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

নিজের পছন্দের গল্পে আপনিই প্রধান চরিত্র, AI টিভি আনছে Google

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ভ্রূণ ছিঁড়ে খাচ্ছে কুকুর! চন্দ্রকোণা নার্সিংহোমের সামনে শিউরে ওঠার মতো ঘটনা

ভয়ঙ্কর! আদালত চত্বরেই ধারালো অস্ত্র দিয়ে কাটা হল হাত, তারপর…

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

একঘেয়ে তরকারি ছেড়ে শীতে বানিয়ে ফেলুন রেস্তরাঁর মতো চিলি কপি