ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রতিদিন চায়ের দোকান থেকে শুরু করে বড় শপিং মল সব জায়গাতেই এই সাদা-কালো বক্সে  পেমেন্ট করা হয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন,QR Code-এ কীভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য বা ওয়েবসাইটের লিঙ্ক লুকিয়ে থাকে? QR Code-এর সম্পূর্ণ নাম Quick Response Code। এটি এক ধরনের দ্বিমাত্রিক (2D) বারকোড, যার মধ্যে ছবি, লেখা, ওয়েবসাইটের ঠিকানা, ফোন নম্বর, UPI পেমেন্টের তথ্য ইত্যাদি ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষিত থাকে।

QR Code কীভাবে কাজ করে?

 প্রথম ধাপ

QR Code তৈরি করার সময় কিছু তথ্যকে ডিজিটাল সংকেতে রূপান্তরিত করা হয়। যেমন—কোনও ওয়েবসাইটের ঠিকানা,ব্যাংকের UPI পেমেন্টের তথ্য,কোনও ব্যক্তির ফোন নম্বর,কোনও পণ্যের বিবরণ।

দ্বিতীয় ধাপ

সেই ডিজিটাল তথ্যকে কালো ও সাদা ছোট ছোট ঘরের বিন্যাসে সাজিয়ে QR Code তৈরি করা হয়।

তৃতীয় ধাপ

স্ক্যান করা মোবাইলের ক্যামেরা দিয়ে QR Code-টির ছবি তোলা হয়।

চতুর্থ ধাপ

মোবাইলের QR Scanner সফটওয়্যার কালো-সাদা ঘরগুলির বিন্যাস বিশ্লেষণ করে সেগুলিকে আবার ডিজিটাল তথ্যে রূপান্তরিত করে।

পঞ্চম ধাপ

এরপর মোবাইলের পর্দায় সংশ্লিষ্ট তথ্য দেখা যায় এবং পেমেন্টের ব্যবস্থা চালু হয়।

QR Code-এর মধ্যে তথ্য কীভাবে থাকে?

QR Code-এর প্রতিটি ছোট বর্গাকার ঘরকে Module বলা হয়।কালো ও সাদা ঘরের এই নির্দিষ্ট বিন্যাসের মাধ্যমে তথ্য প্রকাশ করা হয়।QR Scanner সেই বিন্যাস পড়ে। বিশেষ অ্যালগরিদমের সাহায্যে তথ্য উদ্ধার করে।এখানে উল্লেখযোগ্য বিষয় হলো, QR Code-এ তথ্য শুধু অনুভূমিকভাবে নয়, অনুভূমিক ও উল্লম্ব উভয় দিকেই সংরক্ষিত থাকে। তাই এটি সাধারণ বারকোডের তুলনায় অনেক বেশি তথ্য ধারণ করতে পারে।দোকানে ,ট্রেন ও বিমানের টিকিটে, ওষুধ ও খাদ্যপণ্যের তথ্য জানতে,শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতি নথিভুক্ত করতে,ওয়েবসাইট ও অ্যাপ খুলতে,সরকারি পরিষেবা ও ডিজিটাল নথি যাচাই করতে এটি ব্যাবহার করা হয়। QR Code নিজে কোনও বিপজ্জনক প্রযুক্তি নয়। তবে QR Code-এর মাধ্যমে ভুয়ো ওয়েবসাইটে নিয়ে গিয়ে প্রতারণা হতে পারে। একারনে অপরিচিত QR Code স্ক্যান করে অজানা ওয়েবসাইট খুলবেন না।টাকা পাওয়ার জন্য কখনও UPI PIN দিতে হয় না।

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির