রাস্তা পারাপারের সময় ডাম্পারের ধাক্কায় মৃত্যু চিকিৎসকের,উত্তপ্ত নিমতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাজার করে সাইকেলে বাড়ি ফেরার পথে ডাম্পারের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল এক হোমিওপ্যাথি চিকিৎসকের। মৃতের নাম সুকুমার দাস। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগণার নিমতার কল্যাণী রোডে শ্রী দুর্গাপল্লীর কাছে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুড়াগাছা থেকে এমবি রোডের দিকে যাচ্ছিল একটি ডাম্পার। সেই সময় কল্যাণী রোডে শ্রী দুর্গাপল্লীর কাছে বাজার করে সাইকেলে বাড়ি ফিরছিলেন সুকুমার দাস। অভিযোগ, ওই সময় ডাম্পারটি তাঁকে ধাক্কা মারে। ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। বিক্ষোভ চরম আকার ধারণ করলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে উত্তর ২৪ পরগণার  সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সাময়িক যানজটের ও সৃষ্টি হয় ওই এলাকায়। এই ঘটনার পরই এলাকার ট্রাফিক ব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই রাস্তায় দুপুরের দিকে ট্রাফিক পুলিশের উপস্থিতি থাকে না বললেই চলে। নিয়মিত বড় বড় লরি ও ডাম্পার চলাচল করলেও যান নিয়ন্ত্রণের যথাযথ ব্যবস্থা নেই। এর ফলে স্কুলপড়ুয়া থেকে শুরু করে সাধারণ পথচারীদের প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে।

আরও পড়ুনঃ NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

স্থানীয়দের আরও অভিযোগ, একটি ব্রিজ চালু হলেও অন্য একটি ব্রিজ বন্ধ থাকায় যান চলাচলের সমস্যা বেড়েছে। অবিলম্বে এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও ভারী যানবাহন চলাচলের ক্ষেত্রে কড়া নজরদারির দাবি জানিয়েছেন তাঁরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। 

ঘনঘন ইউরিন ইনফেকশনে নাজেহাল? জেনে নিন এই রোগের কারণ

এক বাসে সরাসরি সুন্দরবন থেকে বারাসত, জানুন সময়সূচি ও ভাড়া

নিউটাউনে ‘খুন’ হওয়া আওয়ামী লিগ সাংসদের মেয়ে আটক

রাসের মেলায় নাগরদোলা ছুঁতেই মৃত্যু হল নাবালকের, চাঞ্চল্য হাওড়ায়

শতাব্দীপ্রাচীন জমিদার বাড়ির একাংশ ভেঙে মর্মান্তিক মৃত্যু মহিলার, চাঞ্চল্য জনাইয়ে

জন্মনিয়ন্ত্রণে কমছে গর্ভনিরোধক ওষুধের ব্যবহার!নেপথ্যে কোন কারণ?

‘৫ বছরে আমেরিকার মতো রাস্তা হবে বাংলায়,’ কোলাঘাট থেকে আশ্বাস নীতিন গড়কড়ির

মাঝ আকাশে বিমানের এমারজেন্সি দরজা খুলে ঝাঁপ দেওয়ার চেষ্টা যাত্রীর, তারপর…

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে ‘জলসা’, ফের হুমকি অমিতাভ বচ্চনকে!

পালাবদলের পর স্কুলের পাঠ্যবইয়ে বদল, আসছে নতুন ১৭টি বই

আচমকা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার