এক বাসে সরাসরি সুন্দরবন থেকে বারাসত, জানুন সময়সূচি ও ভাড়া

Share:

নিজস্ব প্রতিনিধি: সুন্দরবনের প্রত্যন্ত এলাকা থেকে এবার সরাসরি কলকাতা ও শহরতলিতে পৌঁছনো আরও সহজ হতে চলেছে। দীর্ঘদিনের দাবি মেনে ধামাখালি ও ন্যাজাট থেকে নতুন বাস পরিষেবা চালু করেছে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন (WBTС)। এই পরিষেবার ফলে সন্দেশখালি-সহ সুন্দরবনের বিস্তীর্ণ এলাকার মানুষের যাতায়াতে সুবিধা হবে। পাশাপাশি, পর্যটন ক্ষেত্রেও নতুন বাস রুটগুলি ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। আপাতত দু’টি রুটে মোট ২০টি বাস চালানো হচ্ছে। আগামী দিনে বাসের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সন্দেশখালির বিধায়ক সনৎ সর্দার।  

কোন কোন রুটে বাস চলবে?

নতুন পরিষেবার অধীনে একটি বাস ধামাখালি থেকে ছেড়ে সায়েন্স সিটি, উল্টোডাঙা ও বিমানবন্দর হয়ে বারাসত পর্যন্ত যাবে। অন্য বাসটি ন্যাজাট থেকে যাত্রা শুরু করে সায়েন্স সিটি ও বিমানবন্দর হয়ে পৌঁছবে বারাসতে।

বাসের সময়সূচি

ন্যাজাট থেকে বারাসতের উদ্দেশে বাস ছাড়বে সকাল ৭টা এবং বিকেল ৩টেয়। অন্যদিকে, বারাসত থেকে ন্যাজাটগামী বাস ছাড়বে সকাল ৭টা ৩০ মিনিট এবং বিকেল ৩টেয়।

ধামাখালি থেকে বারাসতের বাস ছাড়বে বিকেল ৩টে ও ৪টে ৩০ মিনিটে। আর বারাসত থেকে ধামাখালির উদ্দেশে বাস ছাড়বে সকাল ৭টা ও ১১টায়।

কত ভাড়া, কারা পাবেন বিনামূল্যে যাতায়াতের সুবিধা?

ন্যাজাট থেকে বারাসত পর্যন্ত বাসের ভাড়া ৭৩ টাকা। ধামাখালি থেকে বারাসত যেতে খরচ পড়বে ৭০ টাকা। তবে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, মহিলারা এই বাস পরিষেবায় বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। সেক্ষেত্রে সঙ্গে রাখতে হবে যে কোনও সরকারি পরিচয়পত্র। 

নতুন বাস পরিষেবা নিয়ে সন্দেশখালির বিজেপি বিধায়ক সনৎ সর্দার জানিয়েছেন, এর ফলে সন্দেশখালির সঙ্গে কলকাতার যোগাযোগ আরও উন্নত হবে। আগামী দিনে বাসের সংখ্যা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। নতুন এই উদ্যোগে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের যাতায়াতের সমস্যা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

ঘনঘন ইউরিন ইনফেকশনে নাজেহাল? জেনে নিন এই রোগের কারণ

নিউটাউনে ‘খুন’ হওয়া আওয়ামী লিগ সাংসদের মেয়ে আটক

রাসের মেলায় নাগরদোলা ছুঁতেই মৃত্যু হল নাবালকের, চাঞ্চল্য হাওড়ায়

শতাব্দীপ্রাচীন জমিদার বাড়ির একাংশ ভেঙে মর্মান্তিক মৃত্যু মহিলার, চাঞ্চল্য জনাইয়ে

জন্মনিয়ন্ত্রণে কমছে গর্ভনিরোধক ওষুধের ব্যবহার!নেপথ্যে কোন কারণ?

‘৫ বছরে আমেরিকার মতো রাস্তা হবে বাংলায়,’ কোলাঘাট থেকে আশ্বাস নীতিন গড়কড়ির

মাঝ আকাশে বিমানের এমারজেন্সি দরজা খুলে ঝাঁপ দেওয়ার চেষ্টা যাত্রীর, তারপর…

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে ‘জলসা’, ফের হুমকি অমিতাভ বচ্চনকে!

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

পালাবদলের পর স্কুলের পাঠ্যবইয়ে বদল, আসছে নতুন ১৭টি বই

আচমকা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার

পাকিস্তানের কোনও সিনেমা বা ওয়েবসিরিজ ভারতে চলবে না, নেটফ্লিক্সকে জানাল কেন্দ্র