সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শেয়ার বাজারের ঝুঁকি ছাড়াই যাঁরা জমানো টাকা থেকে প্রতি মাসে একটি নিশ্চিত ও স্থায়ী আয় করতে চান, তাঁদের জন্য পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম একটি অত্যন্ত নির্ভরযোগ্য মাধ্যম। এককালীন বিনিয়োগের মাধ্যমে প্রতি মাসে সুদ পাওয়ার এই সরকারি প্রকল্পে ২০২৬ সালের অক্টোবর থেকে ডিসেম্বর ত্রৈমাসিকের জন্য বার্ষিক ৭.৪ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। 

৫ লাখ টাকা বিনিয়োগে কত রিটার্ন মিলবে? 

এই প্রকল্পে এককালীন ৫ লাখ টাকা জমা রাখলে বার্ষিক ৭.৪% সুদের হারে বছরে প্রায় ৩৭,০০০ টাকা আয় হয়। সেই হিসেবে প্রতি মাসে প্রায় ৩,০৮৩ টাকা সরাসরি অ্যাকাউন্টে জমা হবে। টানা ৫ বছর ধরে এই মাসিক আয় চলতে থাকবে এবং মূল ৫ লাখ টাকা সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। মেয়াদ শেষে আসল ৫ লাখ টাকা এবং ৫ বছরের মোট সুদ বাবদ প্রায় ১.৮৫ লাখ টাকা মিলিয়ে মোট ৬.৮৫ লাখ টাকা হাতে পাওয়া যাবে।

কারা বিনিয়োগ করতে পারবেন?

অবসরপ্রাপ্ত ব্যক্তি যাঁরা পেনশনের পাশাপাশি অতিরিক্ত মাসিক আয় খুঁজছেন বা যাঁরা সংসারের নিয়মিত খরচ চালানোর জন্য একটি নির্দিষ্ট আয়ের উৎস চান, তাঁদের জন্য এই স্কিমটি দারুণ কার্যকর।সিঙ্গেল বা একক অ্যাকাউন্টে সর্বোচ্চ ৯ লাখ টাকা এবং জয়েন্ট বা যৌথ অ্যাকাউন্টে সর্বোচ্চ ১৫ লাখ টাকা পর্যন্ত জমা রাখা যায়।অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে ৫ বছরের জন্য টাকা লক-ইন থাকে।অ্যাকাউন্ট খোলার ১ বছরের মধ্যে টাকা তোলা যায় না। ১ থেকে ৩ বছরের মধ্যে অ্যাকাউন্ট বন্ধ করলে আসল টাকার ওপর ২% জরিমানা কাটা হয় এবং ৩ থেকে ৫ বছরের মধ্যে বন্ধ করলে ১% জরিমানা দিতে হয়।

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL

জোড়াফুল প্রতীকের শুনানিতে মমতার বাজি অভিষেক-কল্যাণ-মহুয়া

WhatsApp-এ ‘Hi’ লিখলেই জানা যাবে পিএফ ব্যালেন্স! চালু বিশেষ নম্বর

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

‘হাসিনার যদি কোনও ক্ষতি হয়,’ তারেক রহমানকে হুঁশিয়ারি প্রাক্তন পেন্টাগন আধিকারিকের

২৫ লক্ষ চাকরি ও বেকারদের মাসে পাঁচ হাজার টাকা, ভোট প্রতিশ্রুতি সপা প্রধান অখিলেশের