‘হাসিনার যদি কোনও ক্ষতি হয়,’ তারেক রহমানকে হুঁশিয়ারি প্রাক্তন পেন্টাগন আধিকারিকের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শেখ হাসিনার কোনও ক্ষতি হলে তার পুরো দায় পড়বে তারেক রহমানের উপর। যার ফল ভাল হবে না বলে এবার হুঁশিয়ারি দিলেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক মাইকেল রুবিন। আগামী ১৬ ডিসেম্বর নিজের দেশে ফিরবেন মুজিবকন্য়া। তেমনটাই ঘোষণা করেছেন হাসিনার দলের মুখপাত্র। তার আগে অশান্ত রয়েছে পদ্মাপাড়। তার মাঝেই হাসিনার প্রত্যাবর্তন নিয়ে নাক গলাতে দেখা গেল আমেরিকাকে।

Bangladesh’s Future in New York সংক্রান্ত সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন পেন্টাগন আধিকারিক মাইকেল রুবিন বলেন, ‘বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে আগাম জানাচ্ছি যে, হাসিনার কোনও ক্ষতি হলে তার পুরো দায় বর্তাবে তাঁদের উপর। কোনওভাবেই শেখ হাসিনার ক্ষতি বরদাস্ত করা হবে না।’ ২০০২ থেকে ২০০৪ সালের মধ্যে পেন্টাগনে দায়িত্ব পালন করেছিলেন রুবিন। এদিন হাসিনা ইস্যুতে তাঁর বক্তব্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। রুবিন, হাসিনা ইস্যুতে সমস্ত মার্কিন রাষ্ট্রদূত এবং অন্যান্য দূতাবাসের প্রতিনিধিদেরও আহ্বান জানিয়েছেন যেন তাঁরা ঢাকার কাছে একই বার্তা পৌঁছে দেন। একই সঙ্গে হাসিনা ইস্যুতে ভারতকেও পরামর্শ দিয়েছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক। বাংলাদেশের কাছে আত্মসমর্পণ না করতে নয়াদিল্লির কাছে বার্তা পাঠিয়েছেন রুবিন।

আরও পডুন: সৌরভের পর এবার দীপকে-রাঙ্কার বিরুদ্ধেও লুকআউট সার্কুলার জারি, চাপে CJP নেতৃত্ব

এমনিতেই হাসিনার প্রত্য়াবর্তন ইস্যুতে জ্বলছে বাংলাদেশ। তা মোকাবিলায় হিমশিম খাচ্ছে বিএনপি সরকার। তার মাঝেই আমেরিকার সামরিক স্তরের প্রাক্তন আধিকারিকের এই মন্তব্য চাপ বাড়িয়ে দিল তারক রহমানের সরকারের উপর। এমনটাই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।

শিকড়ের টানে ৫০ বছর পর শান্তিপুরের রাসে ফিরলেন প্রবাসী মা ও আমেরিকা নিবাসী মেয়ে

২৫ লক্ষ চাকরি ও বেকারদের মাসে পাঁচ হাজার টাকা, ভোট প্রতিশ্রুতি সপা প্রধান অখিলেশের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

সৌরভের পর এবার দীপকে-রাঙ্কার বিরুদ্ধেও লুকআউট সার্কুলার জারি, চাপে CJP নেতৃত্ব

পৃথিবীর কক্ষপথে ডেটা সেন্টার গড়বেন ইলন মাস্ক , SpaceX-কে অনুমতি আমেরিকার

দিল্লির পার্কে ভয়াবহ ঘটনা, ৯ বছরের শিশুকে নির্জন জায়গায় যৌন নির্যাতনের অভিযোগ

জানেন হবু বর সিদ্ধার্থের সঙ্গে প্রথম কীভাবে আলাপ হয়েছিল মিমির?

গোপালগঞ্জে আচমকাই বিকাশ অ্যাপের পরিষেবা বন্ধের অভিযোগ, দুর্ভোগে সাধারণ মানুষ

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

‘হাসিনার যদি কোনও ক্ষতি হয়,’ তারেক রহমানকে হুঁশিয়ারি প্রাক্তন পেন্টাগন আধিকারিকের

মাত্র ৩২ বছর বয়সে ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বকাপজয়ী দলের সদস্য

নিউটাউনে ‘খুন’ হওয়া আওয়ামী লিগ সাংসদের মেয়ে আটক