জোড়াফুল প্রতীকের শুনানিতে মমতার বাজি অভিষেক-কল্যাণ-মহুয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: শুক্রবারেই কী জোড়াফুল প্রতীক ও তৃণমূল নাম পাওয়া নিয়ে দ্বন্দ্বের অবসান ঘটবে? সেই নিয়ে জোর চর্চা রাজনৈতিক মহলে। কারণ আগামিকাল শুক্রবার বিকেল ৪টে-তে জোড়াফুল প্রতীক ও নাম নিয়ে শুনানি করবে জাতীয় নির্বাচন কমিশন। সেই শুনানিতে উপস্থিত থাকতে বলা হয়েছে মমতা ও ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায় শিবিরকে। দুই শিবিরের মধ্যে কে পাবেন জোড়াফুলের প্রতীক ও নাম তারই চূড়ান্ত সিদ্ধান্ত আগামিকাল গ্রহণ করবে কমিশন। আর কালীঘাট শিবির সূত্রে খবর, সেই শুনানিতে হাজির থাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একটি টিম গঠন করেছেন। তাঁরাই আগামিকাল, শুক্রবার হাজিরা দেবেন কমিশনের দরবারে। সেই টিমের নেতৃত্ব দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে থাকবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন ও এক বর্ষীয়ান আইনজীবী। এমনটাই জানা গিয়েছে মমতা শিবির সূত্রে।

আরও পডুন: ২৫ লক্ষ চাকরি ও বেকারদের মাসে পাঁচ হাজার টাকা, ভোট প্রতিশ্রুতি সপা প্রধান অখিলেশের

নির্বাচন সদনে আগামিকাল দুপুর ৩-টের মধ্যে পৌঁছে যাবেন অভিষেকরা। এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। যদিও গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের তরফে কারা যাবেন কমিশনের শুনানিতে সেই বিষয়ে কিছুই জানা যায়নি। বিষয়টি নিয়ে ’মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’-এর বর্ষীয়ান বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘ন্যায় সংগত হলে আমাদের পাওয়া উচিত প্রতীক ও নাম। দলের নেত্রী ঋতব্রতদের জিতিয়েছেন। এখন তাঁরা বলছেন আমাদের দলনেত্রীর কোনও ভূমিকা নেই। দল তৈরি থেকে শুরু করে সবটা করেছেন মমতা। দলটাই তাঁর। উনি সেই দলের নেত্রী। তাই প্রতীক পাওয়ার অধিকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বেশি। আমরা আশাবাদী যদি নৈতিকভাবে পিটিশন করা হয়, তবে আমরা পাব।’

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL

WhatsApp-এ ‘Hi’ লিখলেই জানা যাবে পিএফ ব্যালেন্স! চালু বিশেষ নম্বর

‘হাসিনার যদি কোনও ক্ষতি হয়,’ তারেক রহমানকে হুঁশিয়ারি প্রাক্তন পেন্টাগন আধিকারিকের

শিকড়ের টানে ৫০ বছর পর শান্তিপুরের রাসে ফিরলেন প্রবাসী মা ও মেয়ে

২৫ লক্ষ চাকরি ও বেকারদের মাসে পাঁচ হাজার টাকা, ভোট প্রতিশ্রুতি সপা প্রধান অখিলেশের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

সৌরভের পর এবার দীপকে-রাঙ্কার বিরুদ্ধেও লুকআউট সার্কুলার জারি, চাপে CJP নেতৃত্ব

পৃথিবীর কক্ষপথে ডেটা সেন্টার গড়বেন ইলন মাস্ক , SpaceX-কে অনুমতি আমেরিকার

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

জোড়াফুল প্রতীকের শুনানিতে মমতার বাজি অভিষেক-কল্যাণ-মহুয়া

দিল্লির পার্কে ভয়াবহ ঘটনা, ৯ বছরের শিশুকে নির্জন জায়গায় যৌন নির্যাতনের অভিযোগ

জানেন হবু বর সিদ্ধার্থের সঙ্গে প্রথম কীভাবে আলাপ হয়েছিল মিমির?