৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ৩০ নভেম্বর শহরে আসার কথা রয়েছে শাহের। যদিও সেই দিন লোকসভার বিশেষ অধিবেশন ডেকেছে কেন্দ্রীয় সরকার। বিজেপি সূত্রে খবর, সংসদের অধিবেশনের মাঝেই শহরে ঘুরে যাবেন শাহ। এর আগে দুর্গাপুজোর সপ্তমীতে শহরে এসেছিলেন তিনি। কিন্তু চোরবাগান কাণ্ডের জেরে সেবারের কর্মসূচিতে কাঁটছাট করে দিল্লি ফিরে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জগদ্ধাত্রী পুজোতে শহরে আসার কথা থাকলেও সময় করে উঠতে পারেননি শাহ। তবে এবার আগামী ৩০ নভেম্বর শহরে অমিত শাহ আসছেন তা বিজেপির তরফেই নিশ্চিত করে বলা হয়েছে।

আরও পডুন: জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

আজ, বৃহস্পতিবার সংবিধান দিবস পালন করেছে কেন্দ্রীয় সরকার। ১৯৫০ সালের ২৬ নভেম্বর স্বাধীন ভারতের সংবিধান গৃহীত হয়েছিল। তাই এই তারিখে দেশজুড়ে সংবিধান দিবস পালিত হয়। সরকারি স্তরে, স্কুল-কলেজে পালিত হয়েছে এই বিশেষ দিনটি। তাই শুধু নয়, বিভিন্ন রাজনৈতিক দলের তরফে এই দিনটি পালন করা হয়েছে। বিজেপি এই বছর এক সপ্তাহ ধরে ‘সংবিধান গৌরব’ কর্মসূচি পালন করছে। আজ, বৃহস্পতিবার থেকেই পশ্চিমবঙ্গে সেই কর্মসূচি শুরু করেছে রাজ্য় বিজেপি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য সেই কর্মসূচির শুভ উদ্বোধন করেন। তাতেই অংশগ্রহণ করতে আগামী ৩০ নভেম্বর রাজ্যে আসবেন শাহ। এমনটাই সূত্রের খবর। আগামী ২৯ নভেম্বর ওড়িশার ভুবনেশ্বরে পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠক রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শাহ সেই বৈঠকের সভাপতিত্ব করবেন। যাতে অংশগ্রহণ করবেন পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড ও বিহারের মুখ্যমন্ত্রীরা। সূত্রের খবর, সেই বৈঠক সেরেই পরের দিন অর্থাৎ আগামী সোমবার ৩০ নভেম্বর কলকাতাতে আসবেন শাহ।

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL

জোড়াফুল প্রতীকের শুনানিতে মমতার বাজি অভিষেক-কল্যাণ-মহুয়া

WhatsApp-এ ‘Hi’ লিখলেই জানা যাবে পিএফ ব্যালেন্স! চালু বিশেষ নম্বর

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

‘হাসিনার যদি কোনও ক্ষতি হয়,’ তারেক রহমানকে হুঁশিয়ারি প্রাক্তন পেন্টাগন আধিকারিকের

২৫ লক্ষ চাকরি ও বেকারদের মাসে পাঁচ হাজার টাকা, ভোট প্রতিশ্রুতি সপা প্রধান অখিলেশের

সৌরভের পর এবার দীপকে-রাঙ্কার বিরুদ্ধেও লুকআউট সার্কুলার জারি, চাপে CJP নেতৃত্ব