কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ অগ্নিকাণ্ড কাটোয়া স্টেশনে। বৃহস্পতিবার রাতে ৬ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা বর্ধমান-কাটোয়া লোকালের কামরায় হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে কামরার ভিতরে। ঘন ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন রেলকর্মী, আরপিএফ ও জিআরপি আধিকারিকরা। দ্রুত অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে কামরার একাংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বস্তির বিষয়, সেই সময় ট্রেনে কোনও যাত্রী না থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ বর্ধমান স্টেশন থেকে কাটোয়ার উদ্দেশে রওনা দেয় ডাউন বর্ধমান-কাটোয়া লোকাল। রাত পৌনে ১০টা নাগাদ ট্রেনটি কাটোয়া স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছয়। যাত্রীরা নেমে যাওয়ার পরেই ভেন্ডার কামরার ভিতর থেকে আগুনের শিখা দেখতে পান স্টেশনে উপস্থিত লোকজন। নিমেষে আতঙ্ক ছড়িয়ে পড়ে প্ল্যাটফর্ম চত্বরে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় আরপিএফ ও জিআরপি। কামরার ভিতরে থাকা কাঠের চেয়ার থেকে আগুন ছড়িয়ে পড়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়। পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত আগুন নেভানোর কাজে হাত লাগান রেলকর্মীরা। অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে ঘটনাস্থলে পৌঁছন রেল দফতরের আধিকারিকরাও।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

তবে কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত, নাকি কামরার ভিতরে ধূমপানের কারণে এই বিপত্তি, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আগুন লাগার কারণ নিয়ে নিশ্চিতভাবে কিছু বলতে নারাজ রেল কর্তৃপক্ষ। কাটোয়া স্টেশনের স্টেশন ম্যানেজার সুপ্রভাত ভট্টাচার্যও জানিয়েছেন, তদন্তের আগে এই বিষয়ে কোনও মন্তব্য করা সম্ভব নয়। ঘটনায় রেলের নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে? কী জানাল আবহাওয়া দফতরের?

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির