শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাংলার রাস উৎসবের ইতিহাসে বিশেষ জায়গা রয়েছে নদিয়ার শান্তিপুরের। প্রায় সাড়ে ৫০০ বছর আগে অদ্বৈত আচার্যের হাত ধরে যে রাস উৎসবের সূচনা, আজও সেই প্রাচীন রীতি ও ঐতিহ্য মেনেই পালিত হয় শান্তিপুরের রাস। বিদেশি ঝাড়লণ্ঠন, দামী চাঁদোয়া, ঝালর থেকে শুরু করে আলোকসজ্জ, সব মিলিয়ে এই উৎসবের আকর্ষণ আলাদা। তবে শান্তিপুরের রাসকে অন্যান্য জায়গার উৎসব থেকে আরও বিশেষ করে তুলেছে ‘ভাঙা রাস’ এবং রাইরাজার নগর পরিক্রমা। 

বাংলার মধ্যে শান্তিপুরেই দেখা যায় এই বিশেষ ভাঙা রাসের প্রচলন। আর এই উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ রাইরাজা। শাড়ি, অলংকার, ফুল, চন্দন ও তিল দিয়ে সাজানো হয় তাঁকে। রাজবেশে সজ্জিত রাধাকে দেখতে রাস্তার দু’পাশে ভিড় জমান অসংখ্য মানুষ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা আসেন এই বিরল দৃশ্যের সাক্ষী হতে। আগে মূলত ব্রাহ্মণ কন্যাদের রাইরাজা সাজানো হলেও বর্তমানে অন্য বর্ণের নাবালিকারাও এই ভূমিকায় অংশ নেয়। অনেকের মতে, রাইরাজার এই রূপ নারীশক্তির প্রতীক। কিন্তু কেন রাধা রাজবেশে নগর পরিক্রমা করেন? এর পিছনে রয়েছে পৌরাণিক কাহিনি। কথিত আছে, বৃন্দাবনে শ্রীকৃষ্ণের রাসলীলায় মহাদেব ছদ্মবেশে প্রবেশ করায় কৃষ্ণ অভিমান করে রাস ভেঙে চলে যান। এতে ব্যথিত হন গোপিনীরা। সখীদের পরামর্শে রাধা নিজেই রাজবেশ ধারণ করেন। সেই থেকেই রাইরাজার এই বিশেষ রূপের তাৎপর্য। এর মাধ্যমে বোঝানো হয়, রাধা কেবল কৃষ্ণের প্রেয়সী নন, প্রেম ও ভক্তির পাশাপাশি তাঁর নিজস্ব শক্তিশালী সত্তাও রয়েছে।

আরও পড়ুনঃ রাসের মেলায় নাগরদোলা ছুঁতেই মৃত্যু হল নাবালকের, চাঞ্চল্য হাওড়ায়

ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে আরও একটি ব্যাখ্যা। একসময় রাস উৎসবের জনপ্রিয়তা কমতে থাকলে শান্তিপুরের গোস্বামীদের শিষ্য খাঁ চৌধুরী বৈষ্ণবদের নগরকীর্তনের আদলে যুগল বিগ্রহ নিয়ে নগর পরিক্রমার প্রস্তাব দেন বলে কথিত রয়েছে। অন্যদিকে, মহারাজা কৃষ্ণচন্দ্রের আমলে নবদ্বীপে শাক্ত রাসের প্রচলন নিয়েও এই ইতিহাসে নানা আলোচনা রয়েছে। অদ্বৈত আচার্যের উত্তরসূরি বড় গোস্বামী বাড়ির সতু গোস্বামী জানান, ‘অদ্বৈত আচার্য তাঁর নারায়ণ শিলার রাস শুরু করেছিলেন। তাঁর প্রিয় বিগ্রহ ছিল মদনগোপাল জিউ। পটে আঁকা সেই বিগ্রহেরও রাস হতো। পরবর্তী সময়ে বিভিন্ন ধাপে এই রাস উৎসবের আকার ধারণ করে।’ সব মিলিয়ে, শান্তিপুরের রাসে রাইরাজার রাজবেশ শুধু এক প্রাচীন রীতি নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে কয়েকশো বছরের ইতিহাস, ভালবাসা , ধর্মীয় বিশ্বাস এবং রাধার বিশেষ মাহাত্ম্য।

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ