প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রবীণ কংগ্রেস নেতা, প্রাক্তন মন্ত্রী এবং অনন্তনাগের বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গভীর রাতে জম্মুতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যা-সহ একাধিক শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এই প্রবীণ রাজনীতিবিদ। তাঁর মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

জানা গিয়েছে, শুক্রবার অনন্তনাগ জেলার দামহাল আচাবালে তাঁর নমাজ-এ-জানাজা ও শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে। তিন দশকেরও বেশি সময় ধরে জম্মু-কাশ্মীরের রাজনীতিতে সক্রিয় ছিলেন মহম্মদ সঈদ। দীর্ঘ রাজনৈতিক জীবনে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। ১৯৮৭, ২০০২ এবং ২০০৮ সালে কোকেরনাগ বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি। পাশাপাশি জম্মু-কাশ্মীর প্রদেশ কংগ্রেস কমিটির (JKPCC) সভাপতির দায়িত্বও পালন করেছেন। বিভিন্ন সময়ে জম্মু-কাশ্মীর সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রক সামলেছেন এই কংগ্রেস নেতা।

আরও পড়ুনঃ সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

২০২৪ সালের জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনে অনন্তনাগ কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী হিসেবেও লড়েন তিনি। সেই নির্বাচনে পিডিপি প্রার্থী মেহবুব বেগকে ১,৬০০-র বেশি ভোটের ব্যবধানে পরাজিত করে বিধায়ক নির্বাচিত হন। 

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ