সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

Share:

নিজস্ব প্রতিনিধি: নভেম্বরের শেষে আবারও বেশ কিছু ট্রেন বাতিল করল দক্ষিণ-পূর্ব রেল। একই সঙ্গে দু’টি দূরপাল্লার ট্রেনের যাত্রাপথও কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৭ ও ২৮ নভেম্বর খড়গপুর শাখায় রেললাইনের রক্ষণাবেক্ষণ ও পরিকাঠামো উন্নয়নের কাজ চলবে। সেই কারণেই একাধিক এক্সপ্রেস ও মেমু ট্রেনের পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। রেলের এই সিদ্ধান্তে সপ্তাহের শেষ দু’দিন সমস্যায় পড়তে পারেন বহু যাত্রী। তাই স্টেশনের উদ্দেশে রওনা দেওয়ার আগে কোন কোন ট্রেন বাতিল এবং কোন ট্রেনের যাত্রাপথ বদলেছে, তা জেনে নেওয়া জরুরি।

কোন কোন ট্রেন বাতিল থাকছে?

দক্ষিণ-পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৭ ও ২৮ নভেম্বর মোট ছ’টি ট্রেনের পরিষেবা বাতিল থাকবে। তালিকায় রয়েছে—

১৮০৩৭ খড়গপুর–জাজপুর কেওনঝড় রোড এক্সপ্রেস: ২৭ নভেম্বর বাতিল থাকবে।

৬৮০২১ খড়গপুর–বালেশ্বর মেমু: ২৮ নভেম্বর বাতিল থাকবে।

১৮০১৫ শালিমার–ভঞ্জপুর এক্সপ্রেস: ২৮ নভেম্বর চলবে না।

১৮০১৬ ভঞ্জপুর–শালিমার এক্সপ্রেস: ২৮ নভেম্বর বাতিল থাকবে।

৬৮০২২ বালেশ্বর–খড়গপুর মেমু: ২৮ নভেম্বর পরিষেবা বন্ধ থাকবে।

১৮০৩৮ জাজপুর কেওনঝড় রোড–খড়গপুর এক্সপ্রেস: ২৮ নভেম্বর বাতিল থাকবে।

কোন দু’টি ট্রেনের যাত্রাপথের দূরত্ব কমানো হয়েছে?

বাতিলের পাশাপাশি আরও দু’টি দূরপাল্লার ট্রেনের যাত্রাপথও পরিবর্তন করা হয়েছে। সেগুলি হল—

১৮০৪৩ হাওড়া–ভদ্রক এক্সপ্রেস: ২৭ নভেম্বর ট্রেনটি হাওড়া থেকে ছাড়লেও ভদ্রক পর্যন্ত যাবে না। খড়গপুরেই যাত্রা শেষ করবে।

১৮০৪৪ ভদ্রক–হাওড়া এক্সপ্রেস: ২৮ নভেম্বর ভদ্রকের পরিবর্তে খড়গপুর স্টেশন থেকেই যাত্রা শুরু করবে।

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি