‘অন্য কাউকে ভালোবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি: ভালবাসার মানুষকে জীবনসঙ্গী করতে চেয়েছিলেন ১৮ বছরের তরুণী। পরিবারের ঠিক করা বিয়েতে সায় ছিল না তাঁর। বাগদানের ঠিক আগের দিন সাহস করে নিজের মনের কথাও জানিয়েছিলেন বাবাকে। কিন্তু সেই কথা জানাতেই ভয়াবহ পরিণতি হল তরুণীর, যা সে স্বপ্নেও কল্পনা করেনি। । মেয়েকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। শুধু তাই নয় অপরাধের প্রমাণ লোপাট করতে আত্মহত্যার নাটক সাজানোরও চেষ্টা করা হয়।  

তেলঙ্গানার আদিলাবাদের উমরি গ্রামের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণীর নাম কল্যাণী। পরিবারের তরফে তাঁর বিয়ে ঠিক করা হয়েছিল। ২৫ নভেম্বর  বাগদান হওয়ার কথা ছিল। সেই মতো বাড়িতে চলছিল বিয়ের প্রস্তুতি। কিন্তু বাগদানের ঠিক আগের দিন, ২৩ নভেম্বর রাতে পরিবারের সদস্যদের নিজের মনের কথা জানান কল্যাণী। তিনি স্পষ্ট করে বলেন, পরিবারের পছন্দ করা পাত্রকে বিয়ে করতে চান না। অন্য এক যুবকে ভালবাসেন এবং সে তাঁকেই বিয়ে করতে চান।  মেয়ের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি তাঁর বাবা কৈলাস। অভিযোগ, পরিবারের সম্মানহানির আশঙ্কায় প্রচণ্ড রেগে রান কৈলাস। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, ২৪ নভেম্বর ভোররাতে বাড়ির অন্য সদস্যরা যখন ঘুমিয়ে ছিলেন, সেই সময় ঘুমন্ত মেয়ের মুখে বালিশ চেপে তাঁকে শ্বাসরোধ করে খুন করে। তারপর  ঘটনাটিকে আত্মহত্যা বলে চলাতে মেয়ের ওড়না ব্যবহার করে বাড়ির ছাদের কাঠামো থেকে তাঁর দেহ ঝুলিয়ে দেন। 

আরও পড়ুন: গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

তবে এখানেই শেষ নয়। মেয়ের মৃত্যুর পর  তাড়াহুড়ো করে শেষকৃত্য সম্পন্ন করার চেষ্টা করেন অভিযুক্ত বাবা। পুলিশ সূত্রে খবর, মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই দাহকাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল।  স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে ২৪ নভেম্বর সকাল সাড়ে আটটা নাগাদ ঘটনাস্থলে পৌঁছয় নারনুর থানার পুলিশ। প্রাথমিকভাবে আত্মহত্যার দাবি করলেও পরিবারের আচরণে সন্দেহ হয় তদন্তকারীদের। বিশেষ করে এত দ্রুত শেষকৃত্য সম্পন্ন করার বিষয়টি পুলিশের নজরে আসে।  এরপর তদন্তে নেমে কল্যাণীর বাবা কৈলাসকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জেরায় তিনি অপরাধের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন আদিলাবাদ জেলার পুলিশ সুপার অখিল মহাজন। বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করে আদালতে পেশ করা হয়। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৩(১) ধারায় খুনের মামলা রুজু হয়েছে।  

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

অন্ডালে কান্স্যার হাসপাতালের শিলান্যাসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

‘অন্য কাউকে ভালোবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা