অবশেষে ফিরল হুঁশ, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির স্বাধীনতা পদক বাতিল

কথায় বলে, ‘ঢুশ না খেলে হুঁশ ফেরে না।’

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কথায় বলে, ‘ঢুশ না খেলে হুঁশ ফেরে না।’ তেমনই দশা শেখ হাসিনা সরকারের। দেশজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়ে ৭২ ঘন্টা বাদে স্বাধীনতা পদক প্রাপকের তালিকা থেকে খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আমির হামজাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিল। এর আগে ২০২০ সালেও রিয়াজউদ্দিন আহমেদকে সাহিত্যে স্বাধীনতা পদক দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের পথে হাঁটতে হয়েছিল সরকারকে। প্রশ্ন উঠেছে, কবে শোধরাবেন পদক প্রাপকদের বাছাইয়ের দায়িত্বে থাকা প্রশাসনিক আধিকারিকরা।

প্রতি বছর স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার কারণে বিশিষ্টজনদের স্বাধীনতা পদক প্রদান করে আসছে বাংলাদেশ সরকার। গত মঙ্গলবারই চলতি বছরের স্বাধীনতা পদক প্রাপকদের নাম ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ। সাহিত্যে বিশেষ অবদানের জন্য মাগুরার প্রয়াত পালা কবি আমির হামজাকে মরণোত্তর স্বাধীনতা পদক দেওয়ার কথা জানানো হয়।

আর ওই তালিকা প্রকাশের পরেই দেশজুড়ে শোরগোল পড়ে যায়। কেননা, যাঁকে সাহিত্যে বিশেষ অবদানের জন্য স্বাধীনতা পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার, সেই আমির হামজা খুনের মামলায় যাবজ্জীবন সাজা পেয়েছিলেন। আট বছর জেলে থাকার পরে ১৯৯১ সালে বিএনপি জমানায় এক মন্ত্রীর দৌলতে মুক্তি পেয়েছিলেন। খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে কীভাবে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো, তা নিয়ে বিতর্কের ঝড় ওঠে।

সূত্রের খবর, সমালোচনার ঝড় ওঠার পরেই নড়েচড়ে বসে সরকারের শীর্ষ মহল। আমির হামজা সম্পর্কে বিস্তারিতভাবে খোঁজখবর নেওয়া হয়। শেষ পর্যন্ত বিতর্ক ধামাচাপা দিতে শুক্রবার আমির হামজার স্বাধীনতা পদক বাতিল করা হয়। সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দেশের বরেণ্য সাহিত্যিক ও নেটা নাগরিকরা।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের