কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস প্রার্থী মিলনের

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা হাইকোর্টের নির্দেশে আদালতে আত্মসমর্পণ করলেন নন্দীগ্রামের প্রাক্তন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। আজ, শুক্রবার (২৭ নভেম্বর) নির্ধারিত সময়ের মধ্যেই নন্দীগ্রাম মহকুমা আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন তিনি। একাধিক পুরনো মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও আইনি প্রক্রিয়া চলছিল। এর আগে কলকাতা হাইকোর্ট থেকে অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন মিলন। তবে সেই জামিনের মেয়াদ আর বাড়াতে রাজি হয়নি আদালত। শেষ পর্যন্ত আদালতের নির্দেশ মেনেই আত্মসমর্পণের পথে হাঁটলেন তিনি।

গত ২০ অক্টোবর মিলনের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন মঞ্জুর করেছিল কলকাতা হাইকোর্ট। সেই বর্ধিত জামিনের মেয়াদ শেষ হয় ২৫ নভেম্বর। কিন্তু তার পরেও জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন জানানোয় বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ তা খারিজ করে দেয়। আদালতের স্পষ্ট নির্দেশ ছিল, ২৭ নভেম্বরের মধ্যে তাঁকে আত্মসমর্পণ করতে হবে। এরপর রেগুলার (নিয়মিত) বেঞ্চে গিয়ে নতুন করে জামিনের আবেদন জানাতে পারবেন তিনি। উল্লেখ্য, নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো মামলাগুলিকে কেন্দ্র করেই গ্রেফতার হয়েছিলেন মিলন প্রধান। তার বিরুদ্ধে মোট ছ’টি মামলা রয়েছে। গত ২৯ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিন সপ্তাহের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছিলেন। পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে আত্মসমর্পণের নির্দেশও দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে শর্তসাপেক্ষে সেই জামিনের মেয়াদ ২৫ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করে ফের জামিনের আবেদন করায় আদালতের অসন্তোষের মুখে পড়েন তিনি।

আরও পড়ুন: সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

প্রায় ১৯ বছর আগের জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলাগুলিতে নাম জড়িয়েছিল মিলনের। ২০০৭ সালে নন্দীগ্রামে আন্দোলনের সময় খুন, খুনের চেষ্টা, বেআইনি জমায়েত এবং লুটপাটের মতো অভিযোগে নন্দীগ্রাম থানায় তার বিরুদ্ধে তিনটি মামলা দায়ের হয়। এ ছাড়াও খেজুরি থানাতেও মামলা রয়েছে তার বিরুদ্ধে। পরে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল। যদিও বিরোধীদের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যেই তাকে গ্রেফতার করা হয়েছিল। অন্যদিকে, কলকাতা হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তী জামিনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। তবে শীর্ষ আদালত সেই জামিন বহাল রাখে। প্রসঙ্গত, চলতি বছর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর দুই কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন শুভেন্দু অধিকারী। পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর নন্দীগ্রাম আসনটি ছেড়ে দেন তিনি। সেই আসনে গত ৬ অক্টোবর উপনির্বাচন হয় এবং ৯ অক্টোবর ভোটগণনা সম্পন্ন হয়। উপনির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে জয়ী হন শুভেন্দুর নিহত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথ। সেই উপনির্বাচনের আগে পুরনো মামলায় মিলন প্রধানের গ্রেফতারি ঘিরেও রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছিল। এবার কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে তাঁর আত্মসমর্পণ নতুন করে আলোচনায় উঠে এসেছে।

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

চকোলেট থেকে স্যালাড, সবেতেই লুকিয়ে আছে সাধারণ ‘শ্যাওলা’

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস প্রার্থী মিলনের

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩