কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের কল্যাণী এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা। । ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম সাইফুল(২২)। দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ক্ষোভে ফেটে পড়ে কল্যাণী রোড অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় নিমতা থানার পুলিশ। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ইট বোঝাই একটি লরি তেঘরিয়া মোড়ের কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। সেই সময় রাস্তার ধারে একটি দোকানের সামনে দাঁড়িয়েছিলেন সাইফুল। মুহূর্তের মধ্যেই উল্টে যাওয়া লরির নীচে চাপা পড়েন তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, কল্যাণী এক্সপ্রেসওয়েতে প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। বারবার প্রশাসনকে জানিয়েও কোনও স্থায়ী সমাধান মিলছে না। স্থানীয়দের আরও দাবি, এদিন ইট বোঝাই লরিটির চালককে পুলিশ ধাওয়া করছিল। পুলিশের হাত থেকে বাঁচতে অতিরিক্ত গতিতে পালানোর চেষ্টা করার সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি উল্টে যায়। যদিও এই অভিযোগের সত্যতা এখনও যাচাই করা হয়নি।

আরও পড়ুনঃ ‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পুলিশের ভূমিকা নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশের সঙ্গে স্থানীয়দের ধস্তাধস্তি শুরু হয়। বারবার দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনায় কল্যাণী এক্সপ্রেসওয়ের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। অবিলম্বে দুর্ঘটনা রোধে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের