বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

Share:

আন্তর্জাতিক ডেস্ক: জাঁকিয়ে হচ্ছিল বিয়েবাড়ি। বর ও কনেপক্ষের লোক এসেছিল অনুষ্ঠানে। কিন্তু সেসবের মাঝেই আচমকা মৃত্যুদূত নেমে এল মাথার উপর। এয়ারস্ট্রাইকের জেরে বিয়েবাড়ির ভোজ খেতে গিয়ে মৃত্যু হল কমপক্ষে ১৭ জনের। আহত বহু। আজ, শনিবার এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে মায়ানমারের উপদ্রুত এলাকায়।

ওই বিয়েবাড়িতে হামলার দায় স্বীকার করেছে মায়ানমার সেনা। এক প্রত্যক্ষদর্শী পুরো হামলার ভিডিও প্রকাশ করেছেন। সেই ভিডিও-তে দেখা যাচ্ছে শান ও কারেন্নি অঙ্গরাজ্যের সীমান্তে অবস্থিত মোয়ে বাই এলাকার একটি গ্রামে হামলা চালিয়েছে মায়ানমার সেনা। তারপরেই বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে উদ্ধার করা হচ্ছে একের পর এক মৃতদেহ। ভাইরাল ভিডিও-তে দেখা যাচ্ছে, হামলার জেরে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মৃতদেহ। রক্তমাখা অবস্থায় আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। সূত্রের খবর, ওই এলাকায় বাস্তুচ্যুত মানুষেরা বসবাস করে। মায়ানমার সেনা ইচ্ছাকৃতভাবেই এই হামলা চালিয়েছে।

আরও পডুন: অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে মায়ানমারে গৃহযুদ্ধ চলছে। পর্যবেক্ষণকারী সংস্থা ‘এসিএলইডি’ (ACLED)-এর তথ্য অনুযায়ী, এই সংঘাতের সব পক্ষ মিলিয়ে এখন পর্যন্ত এক লক্ষরেও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ময়ে বাই (Moe Bye) শহরের নিয়ন্ত্রণ সামরিক বাহিনীর হাতে থাকলেও, শহরটির বাইরে বিভিন্ন গ্রাম ও গ্রামীণ এলাকায় বিরোধী শক্তি বা জঙ্গি সংগঠনগুলি সক্রিয় রয়েছে। তাই তাদের খতম করতে মাঝে মাঝেই এয়ারস্ট্রাইক চালায় সেনা। কিন্তু এদিনের হামলা ছিল ইচ্ছাকৃত এমনটাই জানিয়েছেন ওই প্রত্যক্ষদর্শী। তিনি জানিয়েছেন, ‘আমি কাছাকাছি বিমান ওড়ার শব্দ শুনেছিলাম, কিন্তু ভেবেছিলাম তারা আমাদের এলাকায় বোমা ফেলবে না। বিমানের শব্দ শুনে আমি ঘরের (অস্থায়ী ঘর) ভিতের চলে যাই। তারপর আমি একটি বোমা বিস্ফোরণের শব্দ শুনতে পাই। বিমান হামলার জায়গায় প্রচুর ধোঁয়া দেখতেও পেয়েছিলাম।’

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর