বাড়ছে না চুক্তির মেয়াদ, জুভেন্তাস ছাড়তে হচ্ছে পাওলো দিবালাকে

পাওলো দিবালার পরবর্তী গন্তব্য ইন্টার মিলান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: জল্পনার অবসান। পাওলো দিবালার সঙ্গে জুভেন্তাস আর চুক্তির মেয়াদ বাড়াতে চায় না। ক্লাবের সিইও মরিজিও অ্যারিভাবেনে জানিয়েছেন,  পাওলোর সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হবে কি না, সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে ক্লাবের এগজিকিউটিভ কমিটি বৈঠকে বসেছিল। চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হবে না বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে পাওলো দিবালা আশা করেছিলেন, আরও একটি মরসুম তিনি জুভেন্তাসের হয়ে খেলতে পারবেন। চুক্তির মেয়াদ বৃদ্ধির সমূহ সম্ভাবনা ছিল। কার্যত সেই আশায় জল ঢেলে দেন স্ট্রাইকার দুশান। চোট পাওয়ায় কিছুদিনের জন্য তিনি বিশ্রামে গিয়েছিলেন। দুশান আপাতত সুস্থ। তাই, পাওলো দিবালাকে নিয়ে জুভেন্তাস আপাতত আর ভাবতে নারাজ। জুভেন্তাস সিইও মরিজিও অ্যারিভাবানে জানিয়েছেন, ‘স্ট্রাইকার দুশান ফিরে আসায় পাওলো দিবালার চুক্তি মেয়াদ আর বাড়াতে আমরা রাজি নই। ’

এখন প্রশ্ন উঠছে, পাওলো দিবালার পরবর্তী গন্তব্য কোন ক্লাব। দুটি ক্লাবের নাম নিয়ে আপাতত আলোচনা চলছে। একটি ইন্টার মিলান, দ্বিতীয়টি অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে ইন্টারমিলানকেই অগ্রাধিকার দিতে চাইছেন পাওলো। এর কারণ হিসেবে উঠে এসেছে, জুভেন্তাসের প্রতিপক্ষ শিবির ইন্টার মিলান। জুভেন্তাস সিইও মরিজিও অ্যারিভাবানে জানিয়েছেন, পাওলোর যোগ্যতা নিয়ে কোনও প্রশ্ন ওঠে না। আবার স্ট্রাইকার দুশান সুস্থ হয়ে ওঠায় ক্লাব তাঁকে মাঠে নামাতে চাইছে। এই অবস্থায় আমাদের কাছে একটাই রাস্তা খোলা। আর সেই রাস্তা হল পাওলোর চুক্তির মেয়াদ বৃদ্ধি না করা। সিদ্ধান্ত কঠিন হলেও এটাই একমাত্র রাস্তা ছিল।

আরও পড়ুন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিল বার্সেলোনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?