ইউক্রেনবাসীদের জন্য কিংবদন্তী ফুটবলার খুললেন ত্রানশিবির, দানের টাকায় উপচে পড়ছে তহবিল

‘প্লে ইওর পার্ট ফর ইউক্রেন’ নামে একটি প্ল্যাটফর্ম খুলেছেন।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: একসময় তাঁর পায়ের জাদু সম্মোহিত করে রাখত ফুটবলপাগল দর্শকদের। এসি মিলানের মতো আন্তর্জাতিক দলের হয়ে খেলেছিলেন। খেলেছিলেন চেলসির হয়েও। পেয়েছিলেন ব্যালন ডি’ওর মতো আন্তর্জাতিক মানের পুরষ্কার। এসি মিলানের হয়ে খেলতে নেমে ২০০৩ সালে উয়েফা চ্যাম্পিয়ন লিগ জয় করেছিলেন। ফিফা শততম বর্ষে বিশ্বের একশোজন ফুটবল তারকার নাম প্রকাশ করেছিল, সেখানে নাম ছিল ইউক্রেনের এই লেথাল স্ট্রাইকারের।  

রুশ আগ্রাসনে ক্ষতবিক্ষত তাঁর দেশ। তাজা রক্তের স্রোত, হাহাকার, প্রাণহানি, বদ্ধ উন্মাদের মতো নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটে যাওয়া মানুষগুলোর পাশে দাঁড়াতে এবং বিশ্ববাসীকে রাশিয়ার বিরুদ্ধে একজোট করতে এবার মাঠে নামছেন ইউক্রেনের প্রাক্তন স্ট্রাইকার অ্যান্ড্রিয়ে শেভচেঙ্কো। সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে প্রাক্তন এই স্ট্রাইকার জানিয়েছেন, ‘রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করার পর থেকে ভাবতে শুরু করি এই মুহূর্তে আমার প্রথম এবং প্রধান দায়িত্ব কী? উপলব্ধি করলাম, প্রথম দায়িত্ব হল সোশ্যাল মিডিয়ায় রাশিয়ার বিরুদ্ধে বিশ্ববাসীকে জোটবদ্ধ হওয়ার আহ্বান। দ্বিতীয় হল, যুদ্ধে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো।বাড়িতে দুটি ছিন্নমূল পরিবারকে আশ্রয় দিয়েছি। কিন্তু যুদ্ধে যত পরিবার ভিটে-মাটি ছাড়া হয়েছে, তাদের সকলকে আমার বাড়িতে তো আশ্রয় দেওয়া সম্ভব নয়। তাই, ত্রাণ শিবির খোলার সিদ্ধান্ত নিই। সেখানে যারা আশ্রয় নেবে, তাদের প্রত্যেকের খাওয়ার ব্যবস্থা আমিই করব।’

সোশ্যাল মিডিয়ায় ‘প্লে ইওর পার্ট ফর ইউক্রেন’ নামে একটি প্ল্যাটফর্ম খুলেছেন। প্রথম দিনেই সেখানে ২.৬৪ মিলিয়ন ডলার অনুদাম জমা পড়েছে। আর মঙ্গলবার সেই অনুদানের পরিমাণ দাঁড়িয়েছে ২ লক্ষ, ৯৪ হাজার পাউন্ড। এত সাড়া পাওয়া যাবে, সেটা ভাবতেও পারছেন না ইউক্রেনের প্রাক্তন স্ট্রাইকার।

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?