ভোটে EVM ব্যবহার না করার দাবি বিএনপি ঘনিষ্ঠ বিশিষ্টজনদের

মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের ফুলবেঞ্চের সঙ্গে এক বৈঠকে অংশ নিয়েছিলেন তাঁরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশের পরবর্তী কোনও ভোটে ইলেকট্রনিক্স ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার না করার জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছেন বিএনপি পন্থী বিশিষ্টজনেরা। মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের ফুলবেঞ্চের সঙ্গে এক বৈঠকে অংশ নিয়েছিলেন তাঁরা। ওই বৈঠকে বিএনপি ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জাফরুল্লাহ চৌধুরী, দেবপ্রিয় ভট্টাচার্য, মহিউদ্দীন আহমেদ, ইফতেখারুজ্জামানরা দাবি করেন, ‘যেহেতু ইভিএম নিয়ে বিতর্ক রয়েছে, তাই দেশের কোনও নির্বাচনে ইভিএম ব্যবহার না করার সিদ্ধান্ত নিক কমিশন।’ একধাপ এগিয়ে নির্বাচন কমিশনকে বাংলাদেশের বর্তমান শাসকদল আওয়ামি লিগ নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণারও পরামর্শ দিয়েছেন আওয়ামি লিগের কট্টর সমালোচক এবং পাকিস্তানপ্রেমী  হিসেবে পরিচিত টিআইবির পরিচালক ইফতেখারুজ্জামান।

সদ্যই দেশের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন প্রাক্তন প্রতিরক্ষা সচিব কাজী হাবিবুল আউয়াল। আর দায়িত্ব নেওয়ার পর থেকেই আগামী দিনের নির্বাচন কীভাবে করা যায়, তা নিয়ে তথাকথিত বিশিষ্টজনদের সঙ্গে লাগাতার বৈঠক করে চলেছেন তিনি। এদিন ৩৯ জনকে বৈঠকে ডেকেছিলেন তিনি। যদিও বিএনপি পন্থী বিশিষ্টজনেরাই হাজির হয়েছিলেন। দেশের বর্তমান শাসকদলের ঘনিষ্ঠ বিশিষ্টজনেরা বৈঠকে অংশ নেননি।

এদিনের বৈঠকে ইভিএম ব্যবহার না করার পক্ষে সওয়াল করেন বিএনপি ঘনিষ্ঠ বিশিষ্টজনেরা। বৈঠকে সেন্টার ফর পলিসি ডায়লগের ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘ইভিএমের ব্যবহার অত্যন্ত বিতর্কিত বিষয়। এটা থেকে দূরে থাকা ভাল। ইভিএম নিয়ে ভবিষ্যতে পরিস্থিতি আরও জটিল করতে দিতে পারে।’ তাঁর সুরে সুর মিলিয়ে সিপিডির মোস্তাফিজুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ইভিএম ব্যবহার করলেই প্রশ্নবিদ্ধ হবেন।’ বাংলাদেশ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর ফরাসউদ্দিন বলেন, ‘ইভিএম সব সময় বিতর্কিত। তাই যতদিন না ইভিএমের স্বচ্ছতা প্রমাণিত হয়, ততদিন ইভিএমে ভোট না করানোই হবে বুদ্ধিমানের কাজ।’

আটক তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলাম

‘ওয়ার্ক ফ্রম ক্যামেল’! সাহারা মরুভূমিরতে উটের পিঠে বসেই অফিস মিটিং সারলেন যুবক

আমেরিকার সঙ্গে চুক্তি সত্বেও সামরিক প্রস্তুতি জোরদার করছে ইরান

শ্রীলঙ্কার খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতি, ভারতের হয়ে অভিষেকের আগেই শাস্তির মুখে পড়বেন বৈভব?

লঞ্চের আগেই চর্চায় OPPO Reno 16 Series, জেনে নিন সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে কমবে কি অস্বস্তি? জানুন আবহাওয়া আপডেট

গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলাম

শাশুড়ির মন জিততে চান? শেষ মুহূর্তে কিনে ফেলুন এই আধুনিক উপহারগুলি

ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন B-52 বোমারু বিমান, নিহত ৮

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

হাঁটুর অস্ত্রোপচারে বাড়তে পারে সমস্যা! অস্টিওআর্থ্রাইটিসের সমাধান জানালেন চিকিৎসকরা

টাকা আসছে, তবু থাকছে না? রান্নাঘরের এই পরিবর্তনেই মিলতে পারে সমাধান

আজ মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের