আনারুলের জায়গায় রামপুরহাট ব্লক তৃণমূল সভাপতি জিম্মি

বৃহস্পতিবার বিকেলেই গ্রেফতার হয়েছিলেন রামপুরহাট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আনারুল হোসেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বকটুইকাণ্ডের জেরে বৃহস্পতিবার বিকেলেই গ্রেফতার হয়েছিলেন রামপুরহাট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আনারুল হোসেন। আর গ্রেফতারের পরে সাংগঠনিক দায়িত্ব থেকে তাঁকে সরিয়ে দিল জেলা তৃণমূল নেতৃত্ব। পরিবর্তে রামপুরহাট ব্লক সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে দলের বীরভূম জেলা কমিটির সদস্য তথা জনপ্রিয় নেতা সৈয়দ সিরাজ জিম্মিকে। এক সময়ে বীরভূম জেলা কংগ্রেস সভাপতির দায়িত্বও পালন করেছিলেন তিনি। ২০১৯ সালে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন বর্ষীয়ান এই নেতা। 

বকটুইকাণ্ড নিয়ে গত ৪৮ ঘন্টার বেশি সময় ধরে উত্তপ্ত রাজ্য রাজনীতিতে। ঘটনার জেরে যেমন রাজ্য সরকারকে অস্বস্তিতে পড়তে হয়েছে, তেমনই শাসকদল তৃণমূলের শীর্ষ নেতৃত্বকেও বিড়ম্বনায় পড়তে হয়েছে। এদিন বকটুই গিয়েই ঘটনার নাটের গুরু তথা নিজের দলেরই ব্লক সভাপতি আনারুল হোসেনকে গ্রেফতারের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই নির্দেশের কয়েক ঘন্টার মধ্যেই তারাপীঠের এক হোটেল থেকে গ্রেফতার করা হয় আনারুলকে। আর গ্রেফতারের পরেই দলের ব্লক সভাপতির পদ থেকে বকটুইকাণ্ডের নাটের গুরুকে সরানো হয়।

ড্যামেজ কন্ট্রোলের জন্য ব্লক সভাপতির দায়িত্ব দেওয়া হয় পোড়খাওয়া নেতা সৈয়দ সিরাজ জিম্মিকে। ছয়বার রামপুরহাট পুরসভার কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিন বার রামপুরহাটের পুরপ্রধান হয়েছিলেন। টানা ৮ বছর জেলা কংগ্রেস সভাপতির দায়িত্ব সামলেছিলেন। ২০১৪ সালে লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থীও হন। ২০১৬ সালে রামপুরহাট বিধানসভা কেন্দ্রে লড়েন জোটের প্রার্থী হয়ে। কিন্তু দলের রাজ্য নেতৃত্বের কাজকর্মে বীতশ্রদ্ধ হয়ে ২০১৯ সালে দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তৃণমূল শীর্ষ নেতৃত্ব আশাবাদী দক্ষ সংগঠক হিসেবে পরিচিত জিম্মি বকটুইকাণ্ডে দলের যে ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছিল, তা পুনরুদ্ধার করতে পারবেন।

তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ১৬

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক