জেনে নিন, আইপিএলের প্রথম ম্যাচে কেমন হতে পারে কলকাতার প্রথম একাদশ

বেজে গিয়েছে দামামা। আর মাত্র একটা রাত, তারপরই শুরু হয়ে যাবে ভারতীয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মহারণ তথা আইপিএল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বেজে গিয়েছে দামামা। আর মাত্র একটা রাত, তারপরই শুরু হয়ে যাবে ভারতীয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মহারণ তথা আইপিএল। আর প্রথম ম্যাচেই মুখোমুখি হতে চলেছে গতবারের দুই ফাইনালিস্ট চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স। অর্থাৎ, শুরুতেই একটা হাইভোল্টেজ ম্যাচ দেখতে পেতে চলেছে ক্রিকেট প্রেমীরা। কোনও পক্ষই মাঠে একইঞ্চিও জমি যে ছেড়ে দেবে সেটা চোখ বন্ধ করে বলা যায়। নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ারের নেতৃত্বে ১৫ তম আইপিএল অভিযান শুরু করবে নাইটরা। কেকেআরের স্কোয়াডে যুক্ত হয়েছেন অজিঙ্কা রাহানে, স্যাম বিলিংস, উমেশ যাদব, মহম্মদ নবির মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। যারা নিজেরেদের সেরা ফর্মে থাকলে একাই ম্যাচের রং বদলে দিতে পারেন। আর তরুণদের মধ্যে রয়েছেন শেলডন জ্যাকসন, শিভম মাভি ও বরুণ চক্রবর্তীর মতো ক্রিকেটাররা।

একনজরে দেখে নেওয়া যাক উদ্বোধনী ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে  কলকাতার প্রথম একাদশ কেমন হতে পারে-

অ্যারন ফিঞ্চ এবং প্যাট কামিন্সের মতো দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার নেই। যার ফলে দল সাজাতে খানিকটা সমস্যায় পড়তে হতে পারে কেকেআরকে। তাই ওপেনিং জুটিতে ভেঙ্কটেশ আইয়ার সঙ্গে দেখা যাবে অভিজ্ঞ অজিঙ্কা রাহানেকে। তিন নম্বরে নামতে পারেন নীতিশ রানা অথবা অধিনায়ক শ্রেয়স। রানা তিনে এলে শ্রেয়সকে চারে আসতে হতে পারে। তবে বর্তমান নাইট অধিনায়ক মিডল অর্ডারে যেকোনও পজিশনে খেলতে পারেন। নাইট স্কোয়াডে দেখা যেতে পারে ইংরেজ উইকেটরক্ষক ও ব্যাটসম্যান স্যাম বিলিংসকেও। এছাড়া দলের গুরুত্বপূর্ণ দুই ক্যারিবিয়ান তারকা সুনীল নারিন এবং আন্দ্রে রাসেল তো থাকবেনই। পেস বোলিং বিভাগকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ উমেশ যাদব। তাঁর সঙ্গে থাকবেন তরুণ শিভম মাভি। যিনি শেষ দিকে এসে দলকে ব্যাট হাতেও নির্ভরতা দিতে পারেন। স্পিন অ্যাকাটের দায়িত্ব থাকবে বরুণ চক্রবর্তী এবং নারিনের ওপর। চমক দিয়ে আফগান অলরাউন্ডার মহম্মদ নবিকেও খেলাতে পারে কেকেআর টিম ম্যানেজমেন্ট। কারণ, তাঁর অভিজ্ঞতার ঝুলিটা বেশ পরিপূর্ণ।

যন্তর-মন্তরে ককরোচ জনতা পার্টির ধর্নায় হাজির সোনম ওয়াংচুক, হাতে গোলাপ

শ্রেয়সের নেতৃত্বে এশিয়ান গেমসে খেলবেন যশপ্রীত বুমরাহ

অফিসের আড়ালে মিনি গোডাউন,কৈলাস মিশ্রর অফিস থেকে কোটি কোটি টাকার বেআইনি ওষুধ উদ্ধার

আফগানিস্তানের বিপক্ষে বিরাটের বদলে খেলবেন কে? নাম জানাল বিসিসিআই

‘বিশ্বকাপে স্টেডিয়ামে জলের বোতল নিয়ে ঢোকা যাবে’, ডিগবাজি খেয়ে জানাল ফিফা

‘সমাজমাধ্যমের পোস্ট মুছতে পারেন, আরশোলাদের নয়’, যন্তর-মন্তরে হুঙ্কার অভিজিৎ দীপকের

NIA অফিসের সামনে শওকতকে ঘিরে ‘মাছ চোর’ স্লোগান, ডিম হাতে বিক্ষোভ

বক্স অফিসে বড় ধামাকা, প্রথম দিনেই ১১ কোটি টাকা আয় বরুণ ধাওয়ানের নতুন ছবি

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

কাজ দেওয়ার নামে প্রতারণা, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পলাতক প্রতারক, বিক্ষোভে উত্তাল ঘাটাল

‘রাজ্যে আরও ১০২টি নতুন অমৃত ভারত স্টেশন,’ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

‘রাজ্যে আইন-শৃঙ্খলা পুনরুদ্ধার করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার’, আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী