ঢাকায় ফের খুন, এবার বাড়িতে ঢুকে কুপিয়ে হত্যা গৃহবধূকে

নিহত গৃহবধূর লাশের পাশ থেকে রক্তমাখা অবস্থায় দুই শিশুকে উদ্ধার করেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জোড়া খুনের ঘটনায় জড়িতদের পাকড়াও করার আগেই ফের রাজধানীর বুকে ঘটল নারকীয় ঘটনা। শনিবার সবুজবাগ থানার দক্ষিণগাঁওয়ে একটি বাড়িতে ঢুকে এক গৃহবধূকে কুপিয়ে খুন করেছে দুষ্কৃতীরা।  নিহত গৃহবধূর লাশের পাশ থেকে রক্তমাখা অবস্থায় দুই শিশুকে উদ্ধার করেছে পুলিশ। আর এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রাজধানীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। যেভাবে গত কয়েকদিন ধরে ঢাকা বধ্যভূমিতে পরিণত হয়েছে, তাতে আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সবুজবাগ থানার দক্ষিণগাঁওয়ের বটতলার এক বাড়িতে দুই সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন নিহত গৃহবধু মুক্তা। তার স্বামী মাইনুল ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত। কর্মসূত্রে ফরিদপুরেই থাকেন তিনি। এদিন সন্ধ্যা সোয়া ছয়টার দিকে জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে গৃহবধূকে খুনের খবর আসে।

 খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। নিহত গৃহবধূকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন পুলিশ আধিকারিকরা।  পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে দুই শিশু। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়।

কী কারণে ওই গৃহবধূকে খুন করা হল, তা নিয়ে ধোঁয়াশায় তদন্তকারীরা। যে বাড়িতে ওই নৃশংস ঘটনা ঘটেছে, তার নিরাপত্তা রক্ষী এবং অন্যান্য আবাসিকদের জেরা করা হচ্ছে। খুনিদের হদিশ পেতে সিআইডির গোয়েন্দাদের দ্বারস্থ হয়েছে পুলিশ।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের