চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জয়পুরে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ৩, বাজেয়াপ্ত বাইক

নিজস্ব প্রতিনিধি: ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার হল পুলিশের তৎপরতায়। সোমবার সন্ধ্যায় পুরুলিয়া জেলার বাংলা ঝাড়খন্ড সীমান্ত থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র-সহ তিন যুবককে গ্রেফতার করল পুরুলিয়া জেলার জয়পুর থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পিস্তল ও ৪ রাউন্ড গুলি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার পুরুলিয়ার বাংলা ঝাড়খণ্ড সীমানায় নাকা তল্লাশি চালাচ্ছিল জয়পুর থানার পুলিশ। সেই সময় প্রতিবেশি রাজ্য ঝাড়খণ্ড থেকে আসা একটি মোটরবাইকে তল্লাশি চালায়। আর তাতেই উদ্ধার হয় ওই আগ্নেয়াস্ত্র। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা ঝাড়খন্ডের চন্দ্রপুরা থানা এলাকার বাসিন্দা। যে বাইক চেপে দুষ্কৃতিরা এসেছিল ইতিমধ্যে সেই বাইক বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে পুলিশধৃতদের মঙ্গলবার পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়।

চলতি মাসের মাঝামাঝি, ১৩ তারিখে পুরুলিয়ার ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুন হন। খুনের সময় দুষ্কৃতীরা একটি বাইকে চেপে এসেছিল। সূত্রের খবর, সেই বাইকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বাজেয়াপ্ত হওয়া বাইকটি সেই বাইক কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনা সামনে আসায় বীরভূমের বকটুই গ্রামে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযানে নামার নির্দেশ দেন পুলিশকে। তারপরই শুরু হয় জেলায় জেলায় পুলিশি তল্লাশি অভিযান। রাজ্যের বিভিন্ন এলাকা থেকে বোমা, গুলি, আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েই চলেছে। গ্রেফতার হচ্ছে একের পর এক দুষ্কৃতী। সোমবার রাতে ঝাড়খণ্ড সীমানায় পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ তিন যুবককে গ্রেফতার করে।

Published by:

Share Link:

More Releted News:

গরম বাড়লেও দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস, উত্তরে চলবে দুর্যোগ

Super Saturday-তে ভোট প্রচারে হাওড়ায় মমতা, মুর্শিদাবাদে অভিষেক

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

‘আমি রয়্যাল বেঙ্গল টাইগার, গোটা সাঁজোয়া গাড়ি খেয়ে নেব,’ বিতর্কিত মন্তব্য অনুব্রতের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

গ্যাসের সঙ্কটের জের, বড় মা’র অন্নকূট ভোগেও কাটছাঁট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ