মেসির জন্য ‘দরজা বন্ধ’ বার্সেলোনার

বার্সেলোনায় যোগ দিতে চান লেওয়ানডোয়াস্কি এবং সালাহ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মেসিকে ফেরাচ্ছে না বার্সা। সরাসরি ভাবে না বললেও ঘুরিয়ে বুঝিয়ে দিয়েছে। ক্লাব সভাপতি জোয়ান লাপোর্তা জানিয়েছে, বার্সেলোনা দুজন ফুটবলারের সঙ্গে চুক্তি করেছে। তাই, মেসির ব্যাপারে তারা আর নতুন করে কিছু চিন্তাভাবনা করছে না। কোন দুজন ফুটবলারের সঙ্গে ক্লাব সই করেছে সে ব্যাপারে জোয়ান লাপোর্তা কিছু জানালেও ইএসপিএন জানিয়েছে, বার্সা সই করেছে চেলসির ডিফেন্ডার অ্যান্ড্রিয়াস ক্রিস্টেনসেন এবং এসি মিলানের মিডফিল্ডার ফ্র্যাঙ্ক কেসির সঙ্গে।

বার্সা ক্লাব সভাপতি সোমবার একটি বৈদ্যুতিন মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, দুই ফুটবলারের সঙ্গে চুক্তি সইয়ের কথা। উত্তর দিয়েছেন খোলসা না করেই। জোয়ান লাপোর্তা বলেন, ‘শুধু এটুকু বলতে পারি, ক্লাব দুজন ফুটবলারের সঙ্গে চুক্তি সই করেছে। দুজন ফুটবলারের নাম জানাতে চাইছি না। শুধু এটুকু বলতে পারি, দুজনের মধ্যে একজন সেন্টারব্যাক এবং একজন মিডফিল্ডার।’

মেসির ব্যাপারে তাঁর কাছে জানতে চাওয়া হলে বলেন, ‘মেসি যে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় তা নিয়ে কোনও সন্দেহ নেই। সন্দেহ নেই মেসির ফুটবল খেলার মান নিয়েও। ঘরোয়া ফুটবল খেলার জন্য গত অগাস্টে সে চলে গিয়েছিল। তারপর থেকে মেসি বা তাঁর ম্যানেজার ক্লাবের সঙ্গে যোগাযোগ করেনি। তাই, আমাদের পক্ষেও দীর্ঘদিন বসে থাকা সম্ভব নয়।সিদ্ধান্ত কঠিন ছিল, তা নিয়ে কোনও সন্দেহ নেই।’

এদিকে, বার্সেলোনায় যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন লেওয়ানডোয়াস্কি এবং সালাহ। এই বিষয়ে বার্সা ক্লাব সভাপতি জোয়ান লাপোর্তাকে প্রশ্ন করা হলে জানান, এই মুহূর্তে দুই ফুটবলারের বিষয়ে কিছু বলা সম্ভব নয়।

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?