চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভাদু শেখ খুনে গ্রেফতার আরও  ৩

নিজস্ব প্রতিনিধি: বীরভূমের রামপুরহাটের(rampurhat incident) এক নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুনে গ্রেফতার আরও তিন। বাকি অভিযুক্তদের খোঁজে এখনও জারি রয়েছে তল্লাশি। মঙ্গলবার এই ঘটনায় আরও ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম শেরা শেখ, সঞ্জু শেখ ও রাজা শেখ।

বকটুই গ্রামের ভাদু শেখ খুনে(bhadu sheikh murder case)এখনও পর্যন্ত গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪। পুলিশ সুত্রে খবর, সিসি টিভি ফুটেজ ও মোবাইলের সুত্র ধরে মঙ্গলবার ওই তিন জনকে গ্রেফতার করে বীরভূম (birbhum) জেলা পুলিশ। এদিন মালদহ, রামপুরহাট ও ঝাড়খণ্ড সীমানা থেকে গ্রেফতার করা হয় তাদের।

চলতি মার্চ মাসের ২১ তারিখ রাতে বীরভূম জেলার রামপুরহাটের বকটুই গ্রামে বোমা মেরে খুন করা হয় বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে। উপপ্রধান খুনের এই ঘটনায় ১০ জনের নামে লিখিত অভিযোগ দায়ের হয়। ভাদু শেখ খুনে আগেই হানিফ শেখ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় মঙ্গলবার আরও তিন জনকে গ্রেফতার করল পুলিশ। সূত্রের খবর, ঘটনার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিল শেরা শেখ, সঞ্জু শেখ ও রাজা শেখ নামে ওই তিনজন। এফআইআরে নাম থাকা বাকি অভিযুক্তদের খোঁজেও জোর তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। ধৃত অভিযুক্তদের বুধবার রামপুরহাট মহকুমা আদালতে তোলা হবে।

অন্যদিকে ওই ঘটনার পর রামপুরহাটের বকটুই গ্রামে ১০টি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। শিশু ও মহিলা-সহ  কম করে ৯ জনের মৃত্যু হয় অগ্নিকান্ডে। সেই ঘটনার তদন্ত করছে সিবিআই।

Published by:

Share Link:

More Releted News:

‘শওকতকে ওরা খুন করতে চায়’, ভাঙড়ে বিস্ফোরক মমতা

‘কেন্দ্রে এখন মাইনরিটি সরকার’, বারুইপুর থেকে বিজেপিকে তুলোধনা মমতার

‘জাতির উদ্দেশে ভাষণ মানে মিথ্যার ফুলঝুরি’‌, ভাঙড় থেকে মোদিকে তুলোধনা মমতার

গুরুতর অসুস্থ তৃণমূল নেতা অসিত মজুমদার, কী হয়েছে বিদায়ী বিধায়কের?

লক্ষ্য ২৬! ভোটমুখে ‘সিঁদুর কৌটো’ বিলি তৃণমূলের, শুরু রাজনৈতিক তরজা

‘মহিলা ‌বিলে বাংলাকে ভাগ করার কথা ছিল’‌, বারুইপুর থেকে সুর সপ্তমে মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ