কোহলিদের বিরুদ্ধেও জয়ের বজায় রাখতে বদ্ধপরিকর নাইটরা

উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে জয় দিয়েই এবারের আইপিএলের শুরুটা করেছে কলকাতা নাইট রাইডার্স।

Share:

নিজস্ব প্রতিনিধি: উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে জয় দিয়েই এবারের আইপিএলের শুরুটা করেছে কলকাতা নাইট রাইডার্স। নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ারের হাতধরে ফের একবার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন বুনছে কেকেআর। বুধবার সন্ধ্যায় ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে তারা। প্রতিপক্ষ হল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অর্থাৎ বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিদের বিরুদ্ধে দ্বৈরথে নামছে নারিন, রাসেলরা। জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগের উত্তেজনাপূর্ণ ম্যাচগুলির মধ্যে উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ হল কলকাতা বনাম বেঙ্গালুরু ম্যাচ। ফলে প্রতিবারের ন্যায় এবারও দুই দলের সমর্থকরা উত্তেজনায় ফুটছেন। 

নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেও পঞ্জাব কিংসের কাছে হারতে হয়েছে আরসিবিকে। তাই নাইটদের বিরুদ্ধে জয়ের মুখ দেখার জন্য মুখিয়ে রয়েছেন ডু প্লেসি অ্যান্ড কোম্পানি। দুই দলের পরিসংখ্যানের দিকে চোখ রাখলে দেখা যাচ্ছে বেঙ্গালুরুর থেকে সামন্য এগিয়ে রয়েছে কলকাতা। তবে এই ধরনের হাইভোল্টেজ ম্যাচে পরিসংখ্যান এবং এগিয়ে থাকা দিয়ে কিছু হয় না। মাঠে যে দল ভালো পারফরম্যান্স করবে তারাই জিতবে। 

তবে নাইটদের বোলিং নিয়ে বেশ চিন্তায় রয়েছে বেঙ্গালুরু টিম ম্যানেজমেন্ট। কারণ, চেন্নাইয়ের বিরুদ্ধে কলকাতার জয়ের অন্যতম কারণ ছিল বোলিং। অন্যদিকে, পঞ্জাবের বিরুদ্ধে ডু প্লেসি, কোহলিদের বিধ্বংসী ব্যাটিংও চাপে রেখেছে কেকেআর টিম ম্যানেজমেন্টকে। এবার দেখার বিষয় হল ২২ গজে কারা বাজিমাত করে। 

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি