ব্রাজিলের গ্রুপে সার্বিয়া, সুইৎজারল্যান্ড, আর্জেন্টিনার সামনে পড়ল মেক্সিকো, পোল্যান্ড

সম্পন্ন হল আসন্ন কাতার বিশ্বকাপের ড্র পর্ব।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সম্পন্ন হল আসন্ন কাতার বিশ্বকাপের ড্র পর্ব। যেদিকে চোখ ছিল গোটা বিশ্বের ফুটবল প্রেমীদের। ড্র তে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের স্থান হল জি গ্রুপে। আর সেলেকাওদের গ্রুপে রয়েছে সুইৎজারল্যান্ড, সার্বিয়া এবং ক্যামেরুন। পাশাপাশি, ব্রাজিলিয়ানদের চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা সি গ্রুপে রয়েছে। আর আসন্ন বিশ্বকাপের গ্রুপ পর্বে মেসিদের টপকাতে হবে মেক্সিকো, পোল্যান্ড ও সৌদি আরবের মতো দেশগুলির বাঁধা। 

রোনাল্ডোর পর্তুগাল পড়েছে এইচ গ্রুপে। সিআর সেভেনের দলকে বিশ্বকাপের গ্রুপ পর্বে উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া এবং আফ্রিকান শক্তি ঘানার বিরুদ্ধে লড়াই করতে হবে। গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্স ডি গ্রুপে পড়েছে। একনজরে দেখে নেওয়া যাক কোন দল কোন গ্রুপে পড়ল-

গ্রুপ এ- কাতার, নেদারল্যান্ডস, সেনেগাল, ইকুয়েডর

গ্রুপ বি- ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান, কোয়ালিফায়ার থেকে আসা দল

গ্রুপ সি- আর্জেন্টিনা, মেক্সিকো, পোল্যান্ড ও সৌদি আরব

গ্রুপ ডি- ফ্রান্স, ডেনমার্ক, তিউনিশিয়া এবং কোয়ালিফায়ার থেকে আসা দল

গ্রপ ই- স্পেন, জার্মানি, জাপান ও কোয়ালিফায়ার থেকে আসা দল

গ্রুপ এফ- বেলজিয়াম, ক্রোয়েশিয়া, মরোক্কো, কানাডা

গ্রুপ জি- ব্রাজিল, সুইৎজারল্যান্ড, সার্বিয়া, ক্যামেরুন

গ্রুপ এইচ- পর্তুগাল, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া ও ঘানা

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি