স্ত্রীকে অত্যাচারের অভিযোগে গ্রেফতার ব্যবসায়ী

স্ত্রীকে মারধর ও সিগারেটের ছ্যাঁকা দিয়ে ক্ষত বিক্ষত করে দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার রাতে শহরের অভিজাত এলাকার এক ব্যবসায়ীকে গ্রেফতার করল পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্ত্রীকে মারধর ও সিগারেটের ছ্যাঁকা দিয়ে ক্ষত বিক্ষত করে দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার রাতে শহরের অভিজাত এলাকার এক ব্যবসায়ীকে গ্রেফতার করল পুলিশ। ধৃত ব্যবসায়ীর নাম সুমিত আগরওয়াল। বৃহস্পতিবার রাতে শেক্সপিয়র সরণি থেকে সুমিত আগরওয়ালকে গ্রেফতার করেন লালবাজারের গোয়েন্দারা।  শ্বশুরবাড়ির এক সদস্য মহিলাকে শ্লীলতাহানি করে বলেও অভিযোগ।

মহিলার অভিযোগ, তাঁর শ্বশুরবাড়ির এক সদস্য তাঁকে শ্লীলতাহানি করে। এ কথা স্বামীকে জানালে স্বামী অস্বীকার করে। স্ত্রীর পাশে দাঁড়ানোর বদলে রীতিমতো তাঁকে ধমকাতে শুরু করেন বলে অভিযোগ। স্ত্রী মিথ্যা কথা বলছেন, এই অভিযোগ তুলে স্ত্রীর উপর শুরু করেন শারীরীক নিগ্রহ। ওই গৃহবধূর আরও অভিযোগ, বিভিন্ন সময় স্বামীর অত্যাচারের প্রতিবাদ করেন তিনি। তাঁর শরীরের বিভিন্ন অংশে সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এর ফলে শরীরের বিভিন্ন জায়গায় ঘা হয়ে যায়। ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসাও করান। সহ্যের সীমা পেরিয়ে যাওয়ায় এরপর তিনি গত বছর শেক্সপিয়র সরণি থানায় স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগের গুরুত্ব বুঝে এই ঘটনার তদন্তভার গ্রহণ করে লালবাজারের গোয়েন্দা বিভাগ।  লালবাজারের মহিলাদের অভিযোগ শাখার গোয়েন্দা আধিকারিকরা অভিযোগকারিণীর মুখ থেকে পুরো অভিযোগ শোনার পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারিণী মহিলার সঙ্গে ২০০০ সালে বিয়ে হয় ব্যবসায়ী সুমিতের। বিয়ের পর থেকে মহিলার ওপর পণের জন্য অত্যাচার চলত বলে অভিযোগ। তবু অশান্তি এড়াতে অত্যাচার হওয়া সত্ত্বেও তা মুখ বুজে সহ্য করেন তিনি। কিন্তু শ্বশুরবাড়িতে অত্যাচার দিন দিন বাড়তেই থাকে। এক গোয়েন্দা আধিকারিক জানান, আইনিভাবে নিজেদের বাঁচাতে অভিযুক্ত শ্বশুর ও স্বামী আদালতের দ্বারস্থ হন। মহিলার শ্বশুর বয়সজনিত কারণে আদালত থেকে আগাম জামিন পান। কিন্তু নিম্ন আদালত মহিলার স্বামীর আগাম জামিনের আবেদন খারিজ করে দেয়। এরপর হাই কোর্টেও আবেদন জানান ব্যবসায়ী সুমিত আগরওয়াল। কিন্তু হাই কোর্টও ওই অভিযুক্তকে রক্ষাকবচ দেয়নি। তারপরই বৃহস্পতিবার রাতে সুমিতকে গ্রেফতার করা হয়। শুক্রবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে তাঁকে ৪ এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজতে রাখা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

বিমানবন্দরে আটক ইরাকের ফুটবলার, টানা সাত ঘণ্টা জেরার অভিযোগ মার্কিন প্রশাসনের বিরুদ্ধে

ভেনিস অব দ্য ইস্ট, ঘুরে আসুন কেরলমের সবচেয়ে মোহময় জলনগরী আলেপ্পি

দুর্দান্ত অফার! ২২ হাজার টাকা ছাড় OnePlus-র ফ্ল্যাগশিপ স্মার্টফোনে

মিস ইউনিভার্স থেকে ফ্যাশন আইকন, জানুন সুস্মিতা সেনের গ্ল্যামারাস ‘সেল্ফ-মেড’ জীবনযাপন

অনুব্রতের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ শুভেন্দুর, দায়ের FIR

বয়স বাড়লেই হাড় ভাঙার ভয়? অস্টিওপোরোসিসের ঝুঁকি কমাতে ভরসা হতে পারে ব্লুবেরি

ঐতিহ্যনির্ভর তবে আধুনিক, নতুন প্রজন্মের কাছে বাড়ছে মিনিমাল জুয়েলারির চাহিদা

নির্জলা একাদশী ২৪ না ২৫ জুন? জেনে নিন শুভ সময় ও উপবাস ভাঙার সময়

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

জলের মতো টাকা খরচ হচ্ছে? সিঁড়ির নিচ থেকে এই জিনিস সরিয়ে দিন

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম