চান্নি ভাইপোর বিরুদ্ধে এফআইআর

অবৈধ খনি খননের অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি, পঞ্জাব: অস্বস্তিততে পঞ্জাবের  প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি। তাঁর ভাইপো ভূপিন্দর সিং হানির বিরুদ্ধে অবৈধ খনি খননের অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট চার্জশিট দাখিল করেছে।একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আর্থিক অনিয়মের অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট একাধিক ধারায় মামলা রুজু করেছে।

কেন্দ্রীয় তদন্ত সংস্থা জানিয়েছে, ভূপিন্দর সিং হানি একটি সংস্থার ডিরেক্টর। ওই সংস্থা পঞ্জাবে বেআইনি খনন কার্যের সঙ্গে যুক্ত। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ইডি বেশ কিছু কাগজপত্র বাজেয়াপ্ত করেছে। উদ্ধার হওয়া কাগজের মধ্যে রয়েছে হাতে লেখা কিছু কাগজ, যে কাগজ টাকা লেনদেনের হিসেব রয়েছে। যাবতীয় ঘটনার নেপথ্যে রয়েছে একটি এফআইআর, দায়ের হয়েছিল ২০১৭ সালে। পঞ্জাবের বাসিন্দা কুদরত সিংয়ের বিরুদ্ধে অবৈধ খনি খননের অভিযোগে মামলা রুজু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 

সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, কুদরত সিং ওভারসিজ কন্সালট্যান্ট প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার শেয়ার হোল্ডার। সংস্থার ডিরেক্টর সন্দীপ কুমার। এই সন্দীপ কুমারের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে ভূপিন্দর সিং হানির। সংস্থায় এই তিনের শেয়ারের পরিমাণ ৩৩.৩৩ শতাংশ। ইডি মনে করছে, কাকা মুখ্যমন্ত্রী হওয়ার সুবাদে টাকার বিনিময়ে বেশ কয়েকজনকে তাদের পছন্দমতো পদে বদলি করেছেন।

ইডির এই পদক্ষেপে রীতিমতো ক্ষুব্ধ প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তাঁর শাসকদল। তাদের যুক্তি, চান্নিকে অস্বস্তিতে ফেলতেই কেন্দ্র ইডিকে হাতিয়ার করেছে। উল্লেখ করা যেতে পারে, কিছুদিন আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানা বিভিন্ন কেন্দ্রীয় তদন্ত সংস্থার বিরুদ্ধে মুখ খোলেন। জানান, কেন্দ্রীয় তদন্ত সংস্থা তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে।

আরও পড়ুন সিবিআইয়ের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন প্রধান বিচারপতি রামানা

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের