নিয়োগের ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ শ্রীলঙ্কার নতুন অর্থমন্ত্রীর

দেশের পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে প্রেসিডেন্ট গোতাবায়া রাজপক্ষে সোমবার অর্থমন্ত্রী নিয়োগ করেছিলেন।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কার পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। দেশে চরম আর্থিক দুরাবস্থার জেরে ভেঙে পড়ছে পর্যটন শিল্প। তার সঙ্গে অব্যাহত রয়েছে টালামাটাল রাজনৈতিক পরিস্থিতি। দেশের পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে প্রেসিডেন্ট গোতাবায়া রাজপক্ষে সোমবার অর্থমন্ত্রী নিয়োগ করেছিলেন। কিন্তু ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই নব নিযুক্ত অর্থমন্ত্রী আলি সাবরি পদত্যাগ করেছেন।

পদত্যাগের পর সাবরি একটি বিবৃতিতে বলেন, আমার জন্য যে অসুবিধার সৃষ্টি হয়েছে তার জন্য দুঃখিত। তবে আমি বিশ্বাস করি দেশের স্বার্থে  সব রকমভাবে চেষ্টা করেছি। তবে দেশের বর্তমান যা পরিস্থিতি, সেখান থেকে বের হওয়ার জন্য দৃঢ় ও কার্যকর পদক্ষেপের প্রয়োজন।

অন্যদিকে, দেশে অর্থনৈতিক সঙ্কট তীব্র হওয়ার পাশাপাশি একাধিক সঙ্কট মাথাচাড়া দিতে শুরু করেছে। শ্রীলঙ্কার অর্থনীতি পর্যটন শিল্পের ওপর বেশ খানিকটা নির্ভরশীল। দেশের টালমাটাল অবস্থার জেরে মার খাচ্ছে পর্যটন ব্যবসা। মূলত এই সময়ে বিদেশি পর্যটকরা শ্রীলঙ্কায় আসেন। কিন্তু বর্তমানে নতুন করে কোনও পর্যটক শ্রীলঙ্কায় আসছেন না। শুধু তাই নয়, যে সমস্ত বিদেশি পর্যটক শ্রীলঙ্কায় আছেন, তাঁরা নিজের দেশে ফিরে যেতে চাইছেন।

শ্রীলঙ্কার এক হোটেল মালিক বলেন, তাঁর হোটেলে ১৫টি ঘর রয়েছে পর্যটকদের জন্য। তারমধ্যে মাত্র পাঁচটি ঘরে পর্যটকরা রয়েছেন। যাঁরা রয়েছেন, তাঁরাও শ্রীলঙ্কা ছাড়তে চাইছেন। দেশে বেশ কয়েক ঘণ্টা বিদ্যুত থাকে না। সেক্ষেত্রে পর্যটকদের জন্য জেনারেটর ব্যবস্থা করা হয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ডিজেলের দাম হু হু করে বাড়ছে। যার জেরে জেনারেটরের খরচ চালানো মুসকিল হয়ে পড়ছে। তিনি বলেন, হোটেলের কর্মচারীদের বেতন দেওয়াই এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার