বাড়িতে বসেই তৈরি হেলিকপ্টার, উড়ানের সময় হাজির পুলিশ

ইন্টারনেটের সাহায্যে নৌকার ইঞ্জিন থেকে হেলিকপ্টারটি তৈরি করেছেন।

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  বিশ্বায়নের যুগে সব সম্ভব। একটা স্মার্ট ফোন আর ইন্টারনেট থাকলে মানুষের অসাধ্য সাধন করতে পারে। কিন্তু তা বলে হেলিকপ্টার তৈরি করা! শুধু মোবাইল দেখে হেলিকপ্টার তৈরি করে ফেললেন এক ব্যক্তি। সেই হেলিকপ্টার অপেক্ষায় ছিল উড়ানের। কিন্তু তার আগেই বিপত্তি। উড়ানের প্রস্তুতির সময় পুলিশ এসে ধরে নিয়ে গেল ওই ব্যক্তিকে।

চিনের জিয়াংসু প্রদেশের একটি গ্রামের ঘটনা। চিনা দৈনিকের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তির নাম চেন রুইহুয়া। ইন্টারনেটের সাহায্যে নৌকার ইঞ্জিন থেকে হেলিকপ্টারটি তৈরি করেছেন। ৫৯ বছরের ওই ব্যক্তি তিন বছর আগে হেলিকপ্টার তৈরির পরিকল্পনা করেন। দীর্ঘ চেষ্টার পর তা সফল হয়েছে। কিন্তু উড়ানের সময় চিনের পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে। অন্যদিকে, স্থানীয় পুলিশ আধিকারিক জানিয়েছেন, ওই ব্যক্তির হেলিকপ্টার তৈরি করার কোনও লাইসেন্স ছিল না। হেলিকপ্টার তৈরির প্রশিক্ষণও ওই ব্যক্তির নেই। সেই কারণেই ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে, চেন রুইহুয়া জানিয়েছেন, ইন্টারনেটের ভিডিও দেখে তিনি হেলিকপ্টারটি তৈরি করেছেন। এই হেলিকপ্টার তৈরি করতে তাঁর এক বছরের বেশি সময় লেগেছে। এর জন্য তাঁর ভারতীয় মুদ্রায় প্রায় ২৩ লক্ষ টাকা খরচ হয়েছে। তিনি হেলিকপ্টার তৈরির জিনিস কিছু অনলাইনে কিনেছেন, কিছু বাজারে গিয়ে কিনেছেন। রুইহুয়া জানিয়েছেন, কৃষিকাজে ড্রোন হিসেবে ব্যবহারের লক্ষ্য নিয়েই তিনি এই হেলিকপ্টারটি তৈরি করেছেন।

চিনের পুলিশ ওই ব্যক্তিকে ইতিমধ্যে ছেড়ে দিয়েছেন। তবে যাতে এই ধরনের কাজ তিনি আর না করেন, সেই বিষয়ে পুলিশ তাঁকে সতর্ক করেছে। এত পরিশ্রমের পর সফলতা দেখতে না পেয়ে স্বাভাবিকভাবে হতাশ হয়ে পড়েছেন রুইহুয়া।

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা