তপন কান্দু খুনের প্রত্যক্ষদর্শীর ঝুলন্ত দেহ উদ্ধার, উদ্ধার সুইসাইড নোট

তপন কান্দু খুনের ঘটনার তদন্তের ভার সিবিআই- এর ওপর। খুনের ঘটনা সারাক্ষণ মনে পড়ছিল ও মানসিক অবসাদে ভুগছিলেন বলেও লেখা রয়েছে সুইসাইড নোটে।

Share:

নিজস্ব প্রতিবেদক: ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের প্রত্যক্ষদর্শীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম সেফাল বৈষ্ণব (৪০+)। দেহের পাশ থেকে উদ্ধার করা হয়েছে সুইসাইড নোট (Suicide Note)। দেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এলে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান মৃতের পরিবার ও গ্রামবাসী। এলাকায় মোতায়েন রয়েছে পুলিশবাহিনী। তপন কান্দু খুনের ঘটনার তদন্তের ভার সিবিআই- এর ওপর।  

নিহত তপনকে দীর্ঘদিন ধরে চিনতেন সেফাল বৈষ্ণব ওরফে নিরঞ্জন। জানা গিয়েছে, কংগ্রেস কাউন্সিলরকে খুন হতে দেখেছিলেন তিনি। প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠে টিউশন পড়াতে যেতেন নিরঞ্জন। এদিন সকালে রোজের মত ঘর থেকে বের হতে দেখা যায়নি তাঁকে। পরিবারের সদস্যরা অনেকক্ষণ অপেক্ষা করেও তাঁকে নিজের ঘর থেকে বের হতে না দেখে সন্দেহ হয় পরিবারের। তবে এই পরণতি ভাবতে পারেননি কেউ। বাড়ির সদস্যরা তাঁকে ডাকতে গিয়ে দেখেন সিলিং-এ ঝুলছে দেহ।

উদ্ধার হওয়া নোটে লেখা, পুলিশের বারবার জেরা সহ্য করতে না পেরেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি। আরও লেখা, পুলিশ (Police) তাঁকে বারবার ডাকছিলেন তা সহ্য করতে পারছিলেন না। শুধু তাই নয়, তপন কান্দু খুনের ঘটনা সারাক্ষণ মনে পড়ছিল ও মানসিক অবসাদে ভুগছিলেন বলেও লেখা রয়েছে সুইসাইড নোটে। পরিবারের দাবি, পুলিশের ক্রমাগত চাপের জন্যই আত্ম্হত্যা করেছেন নিরঞ্জন।নিহত তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা ও কংগ্রেস অভিযোগের আঙুল তুলেছে পুলিশের দিকেই। জানা গিয়েছে, তপন কান্দু খুনের দিন রাস্তায় হাঁটতে বেরিয়েছিলেন তপন ও নিরঞ্জন। তারপরেই চোখের সামনে দেখেন ঘনিষ্ঠ বন্ধুকে খুন হতে।

এদিকে, ঝালদা পুরসভায় (Municipality) বোর্ড গঠন হয়েছে গত মঙ্গলবার। সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে বুধবার ঝালদায় ১২ ঘন্টার বনধ ডেকেছে কংগ্রেস। সকাল থেকে সেই বনধে রয়েছে মিশ্র প্রভাব।

   

রাতে ঠিক সময়ে খাওয়ার অভ্যাস করুন, অ্যাসিডিটি থেকে মিলতে পারে স্বস্তি

সবকিছু কি ভুলে যাচ্ছেন? চিনে নিন ডিমেনশিয়ার এই ৫টি লক্ষণ

মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস